আজ পহেলা বৈশাখ শুভ নববর্ষ
স্টাফ রিপোর্টার: ‘এসো হে বৈশাখ, এসো এসো/ তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে/ বৎসরের আবর্জনা দূর হয়ে যাক/ যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি/ অশ্রুবাষ্প সুদূরে মিলাক...।’ নতুনের আবাহনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিরায়ত সুর বাঙালির প্রাণে প্রাণে দ্যোতনা তুলবে আজ। প্রভাতের অগ্নিচ্ছটায় আবহমান এ বাংলার দিগিদগন্ত উদ্ভাসিত করে আজ…
