চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  তৃতীয় পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ    
 আজ পাঠক সংখ্যাঃ ৩২১৪ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৭৫৮৬৫০ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 চুয়াডাঙ্গা সরোজগঞ্জে ট্রাকে ভুট্টার বস্তা তুলতে গিয়ে বিপত্তি : রশির সিঁড়ি ছিড়ে মাথায় থাকা ভুট্টার বস্তা চাপা : মৃত্যু  


সরোজগঞ্জ প্রতিনিধি: সরোজগঞ্জ বাজারে ট্রাকে ভুট্টার বস্তা তোলার সময় বস্তাসহ আছড়ে পড়ে মারা গেছেন হোসেন আলী (৪৫) নামক এক শ্রমিক। গতপরশু বৃহস্পতিবার রাত ১২টার দিকে সরোজগঞ্জ বাজারের মেহের আলীর আড়ত থেকে ট্রাকে ভুট্টা তোলার সময় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয়রা জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুর ইউনিয়নের নবীননগরের মৃত ওয়াদ আলী মণ্ডলের ছেলে হোসেন আলী দীর্ঘদিন ধরে সরোজগঞ্জ বাজারের লেবার হিসেবে কর্মরত ছিলেন। গতপরশু রাতে সরোজগঞ্জ বাজারের মেহের আলীর আড়ত থেকে ভুট্টার বস্তা একটি ট্রাকে তোলা হচ্ছিলো। ট্রাকের পাশে রশি দিয়ে তৈরি করা সিঁড়ি বেয়ে বস্তা নিয়ে ট্রাকে উঠতে গেলে হোসেন আলী বস্তাসহ পড়ে যান। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসার এক পর্যায়ে ভোর ৫টার দিকে মারা যান তিনি। তার মৃতদেহ নিজ বাড়ি নবীননগরে নেয়া হলে নিকটজনদের আহাজারিতে গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে।
নিহত হোসেন আলীর রয়েছে দু মেয়ে ও এক ছেলে। মেয়ে জলি ও ডলি বিবাহিতা। ছেলে সুজন নাবালক। সে নবীননগর রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। হোসেন আলী ছিলেন তার পরিবারের একমাত্র উপার্যনক্ষম পুরুষ।


 অনলাইন জরিপ 
 কোচিং বাণিজ্য নীতিমালা প্রণয়ন করা হলেও নানা কুটকৌশলে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের প্রায় সব এলাকায় কোচিং বাণিজ্য চলছে। এ কারণে প্রণীত নীতিমালা কাগজে-কলমেই থেকে যাচ্ছে। এ মন্তব্য সমর্থন করেন কি? 
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই

 ভোট দিয়েছেন ১৭৩২৩ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন