চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ    
 আজ পাঠক সংখ্যাঃ ২৩১৫ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৭৪৭০৩২ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 চুয়াডাঙ্গার কোটালী গ্রামে ফেনসিডিল বিক্রির টাকা না পেয়ে হাতুড়ি পেটা : আহত ২ 


বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর কোটালী গ্রামে ফেনসিডিল বিক্রির টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ২ জনকে হাতুড়ি পেটা করে জখম করেছে অভিযুক্ত ৩ চোরাকারবারী। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নওদাগা গ্রামের আয়ুব আলীর ছেলে অভিযুক্ত ফেনসিডিল চোরাচালানী আনারুল, সানারুল ও মেগার ছেলে হালিম মাস খানেক আগে প্রায় ৩০ হাজার টাকার ফেনসিডিল দামুড়হুদার জনৈক ফেনসিডিল কারবারী আলী কদরের কাছে পৌছে দেয়ার জন্য ১ হাজার টাকায় জোন হাজিরা ঠিক করে কোটালী গ্রামের আ. গনির ছেলে সালাউদ্দিনকে। সালাউদ্দিন যথাসময়ে ঠিকঠাক মতো নির্ধারিত স্থানে ফেনসিডিল পৌছে দিলেও আলী কদর সে ফেনসিডিলের দাম পরিশোধ করেনি। টাকা না দেয়ায় আনারুল, সানারুল ও হালিম টাকার জন্য চাপ প্রয়োগ করে সালাউদ্দিনকে। এরই জের ধরে গত পরশু শুক্রবার দুপুরে সালাউদ্দিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়। এ সময় সালাউদ্দিনের ভাই মোস্তাফা ঠেকাতে গেলে তাকেও পিটিয়েছে ফেনসিডিল কারবারীরা। আহত ২ জনকেই চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে ফেনসিডিল চোরাকারবারীরা প্রকাশ্যে টাকার জন্য ২ জনকে পিটিয়ে জখম করে এখনো কীভাবে প্রকাশ্যে ঘুরছে তা নিয়ে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমলোচনা।


 অনলাইন জরিপ 
 কোচিং বাণিজ্য নীতিমালা প্রণয়ন করা হলেও নানা কুটকৌশলে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের প্রায় সব এলাকায় কোচিং বাণিজ্য চলছে। এ কারণে প্রণীত নীতিমালা কাগজে-কলমেই থেকে যাচ্ছে। এ মন্তব্য সমর্থন করেন কি? 
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই

 ভোট দিয়েছেন ১৭৩৪১ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন