চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ    
 আজ পাঠক সংখ্যাঃ ২৫৮৭ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৭১৫২৮৪ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা  

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তথা গাংনী হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসকের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার সন্ধ্যার আগে এ ঘটনায় পর হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্ব পালন করতে চাইছেন না কোনো চিকিৎসক। এ ঘটনায় চিকিৎসকদের বিভিন্ন সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নুরুজ্জামান রোববার সকাল থেকে জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন। জরুরি বিভাগের সামনেই তার একটি মোটরসাইকেল রাখা ছিলো। সন্ধ্যার আগে হঠাত তিনি দেখতে পান তার মোটরসাইকেল আগুনে পুড়ছে। হাসপাতালের লোকজন পানি-বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততোক্ষণে আগুনে পুড়ে মোটরসাইকেলটির ক্ষতি সাধন হয়। বিষয়টি নিয়ে হাসপাতালে কর্মরতদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। চিকিৎসক নুরুজ্জামানসহ হাসপাতালের লোকজন এ বিষয়ে এক ব্যক্তিকে চিহ্নিত করেন। নুরুজ্জামানের কাছ থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা না পেয়ে একটি চক্র পরিকল্পিতভাবে এ কাজটি করেছে বলেও অভিযোগ করেন তারা। এছাড়াও দালালচক্রের দৌরাত্মে চিকিৎসাসেবা বাধাগ্রস্তসহ বিভিন্ন অসুবিধার কথা উল্লেখ করে জরুরি বিভাগে দায়িত্ব পালন করতে অনেকেই অনীহা প্রকাশ করেন।
এদিকে বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন নুরুজ্জামান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ গাংনী থানায় একটি জিডি করেছে। চিকিৎসকের সংগঠন বিডিএমএ ও স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। গাংনী থানার ওসি বিমল কৃষ্ণ মল্লিক জানিয়েছেন, ঘটনাটি তদন্তের জন্য এসআই টিপু সুলতানকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


 অনলাইন জরিপ 
 কোচিং বাণিজ্য নীতিমালা প্রণয়ন করা হলেও নানা কুটকৌশলে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের প্রায় সব এলাকায় কোচিং বাণিজ্য চলছে। এ কারণে প্রণীত নীতিমালা কাগজে-কলমেই থেকে যাচ্ছে। এ মন্তব্য সমর্থন করেন কি? 
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই

 ভোট দিয়েছেন ১৭৩৪৭ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন