চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ    
 আজ পাঠক সংখ্যাঃ ২৫৯০ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৭১৮৩৩০ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 দর্শনা আকন্দবাড়িয়া থেকে বাড়ি ফেরার পথে হিরোনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম : রাঙ্গিয়ারপোতার ইজাজুল ও সাইফুল গ্রেফতার  


বেগমপুর প্রতিনিধি: জীবননগরের মানিকপুরের হিরোন বাড়ি ফেরার পথে দর্শনা আকন্দবাড়িয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীরা হিরোনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে। এ ঘটনায় গোয়েন্দা ও ক্যাম্প পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ২ জনকে। গোয়েন্দা শাখায় চলছে তাদের জিজ্ঞাসাবাদ।
ঘটনার বিবরণে জানা গেছে, গত পরশু রোববার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মানিকপুরের শওকত আলীর ছেলে হিরোন (২৮) দর্শনা আকন্দবাড়িয়া থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় হিরোন রাঙ্গিয়ারপোতা ব্রিজের কাছে পৌঁছুলে ৬ অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালায়। হিরোনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় হিরোনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। জখম হিরোন হামলাকারীদের মধ্যে ৪ জনকে চিনেছেন বলে জানিয়েছেন। সূত্র বলেছে, সিংনগরের সামাদকে হত্যার উদ্দেশে হামলা চালায় সন্ত্রাসীরা। তবে ধারণা করা হচ্ছে সামাদের মোটরসাইকেল লক্ষ্য করেই এ হামলার ঘটনা ঘটে। কেউ কেউ বলেছেন, হামলার নেপথ্যে বিল ও চোরাচালানীর ঘটনাও থাকতে পারে। এদিকে এ ঘটনার পরপরই রাতভর গ্রেফতার অভিযান চালায় চুয়াডাঙ্গা গোয়েন্দা ও বেগমপুর ক্যাম্প পুলিশ। অভিযানে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা নতুনপাড়ার আব্দুর রহিমের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও একইপাড়ার আয়ুব আলীর ছেলে ইজাজুলকে (৫০) গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা শাখার এসআই আব্দুল বারী বলেছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


 অনলাইন জরিপ 
 কোচিং বাণিজ্য নীতিমালা প্রণয়ন করা হলেও নানা কুটকৌশলে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের প্রায় সব এলাকায় কোচিং বাণিজ্য চলছে। এ কারণে প্রণীত নীতিমালা কাগজে-কলমেই থেকে যাচ্ছে। এ মন্তব্য সমর্থন করেন কি? 
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই

 ভোট দিয়েছেন ১৭৩৭৪ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন