চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ    
 আজ পাঠক সংখ্যাঃ ২৫৮৮ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৭১৭৮৭১ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 চুয়াডাঙ্গা জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নানা সমস্যা সমাধানের দাবি করে জরুরি সাধারণসভা আহ্বানের দাবি আইনজীবীদের 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্যরা জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেটের দুটি আদালতের নাম উল্লেখসহ অন্যান্য আদালতে আইনজীবীদের মামলা পরিচালনার ক্ষেত্রে নানাবিধ সমস্যা সৃষ্টি হওয়ায় জরুরি ভিত্তিতে সাধারণসভা আহ্বানের অনুরোধ জানিয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি/ সম্পাদক বরাবর একটি আবেদনপত্র জমা দিয়েছেন। গত ২ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান মন্টুর কাছে ১১৮ জন আইনজীবী স্বাক্ষরিত ওই আবেদনপত্রটি জমা দেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য সংখ্যা ১৬৮ জন। এর মধ্যে বেশিরভাগ সদস্য অর্থ্যাৎ ১১৮ জন আইনজীবী জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ অন্যান্য আদালতে আইনজীবীদের মামলা পরিচালনার ক্ষেত্রে নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে এ অভিযোগ এনে আশু সমাধানের দাবি করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্যরা জানান, এক বছর মেয়াদী কার্যকরী কমিটির বর্তমান সদস্যরা চলতি বছরের জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করেন। গঠনতন্ত্র অনুযায়ী চলতি বছরের নভেম্বর মাসের শেষ শুক্রবার ২০১৩ সালের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আবেদনকারী কয়েকজন সিনিয়র আইনজীবী জানান, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র ও পরিচালনা বিধি অনুযায়ী সাধারণ পরিষদের এক-তৃতীয়াংশ সদস্যের স্বাক্ষর ও আলোচ্য বিষয় সম্বলিত তলবিপত্র সভাপতির নিকট দাখিল করলে তলবিপত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে সভাপতি বা তার নির্দেশে সাধারণ সম্পাদক সাধারণ পরিষদের সভা আহ্বান করতে বাধ্য থাকবেন ।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার জানান, আইনজীবীরা আবেদনপত্রটি সভাপতির কাছে জমা দিয়েছেন। এ বিষয়ে আমি কিছুই জানি না। এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান মন্টু গত ২ সেপ্টেম্বর ১১৮ জন আইনজীবী স্বাক্ষরিত ওই আবেদনপত্রটি গ্রহণ করেন। তিনি এ ব্যাপারে আদেনপত্রটি কার্যকরী কমিটিতে উপস্থাপনের জন্য অফিস সচিবকে নির্দেশ দিয়েছেন। গতরাতে তার সাথে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।


 অনলাইন জরিপ 
 কোচিং বাণিজ্য নীতিমালা প্রণয়ন করা হলেও নানা কুটকৌশলে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের প্রায় সব এলাকায় কোচিং বাণিজ্য চলছে। এ কারণে প্রণীত নীতিমালা কাগজে-কলমেই থেকে যাচ্ছে। এ মন্তব্য সমর্থন করেন কি? 
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই

 ভোট দিয়েছেন ১৭৩৭৪ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন