চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, শনিবার, ১৮ আগস্ট ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ      ¤ ছুটি ঘোষণা ¤  ¤ আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ ¤  ¤ ঈদের জামায়াত ¤  ¤ ভিক্ষুকদের ঈদ : দীর্ঘশ্বাস মিশ্রিত স্বস্তি ¤  ¤ পটকা তৈরির অভিযোগে আটক পরে মুক্তি! ¤  ¤ ঈদের ৭ দিনব্যাপি বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানে থাকছেন শফিক তুহিন ¤ 
 আজ পাঠক সংখ্যাঃ ৫৪৪৫ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৬৮৭৩৮৮ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 ঈদের ৭ দিনব্যাপি বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানে থাকছেন শফিক তুহিন 


হারুন রাজু: দর্শনার কৃতীসন্তান গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন ঈদের ৭ দিনের আয়োজনে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আড্ডা ও গান নিয়ে থাকছেন দর্শকদের সাথে। মিউজিক বেস্ট শফিক তুহিনের ‘এর চেয়ে বেশি ভালোবাসা যায় না’, শফিক তুহিনের কথা, হাবিবের সুরে ‘তুমি সন্ধ্যার মেঘো মালা’ অডিও অ্যালবাম এবারের ঈদের বাজারে মুক্তি পাচ্ছে। এছাড়া ঈদের ৭ দিনের আয়োজনের বিভিন্ন চ্যানেলের মধ্যে ঈদের আগের দিন রাত ৯টায় মাছরাঙ্গা টেলিভিশনে শফিক তুহিন, হাবিব, কনা, চলচ্চিত্র অভিনেতা ইমন ও মিম গান গাইবেন। ঈদের দিন সন্ধ্যা সাড়ে ৭টায় ইন্ডিপেনডেন্ট চ্যানেলে বিশেষ সঙ্গীতানুষ্ঠানে অংশ নেবেন। ঈদের ২য় দিনে দিগন্ত টেলিভিশনে মিউজিক ক্যানাভান আড্ডায় অংশ নিয়ে দর্শকদের সাথে কথা ও গান গাইবেন। একই দিন রাত সাড়ে ৮টায় একুশে টেলিভিশনে টুয়েট মোমমেন্ট অনুষ্ঠানে ও রাত ৯টা ২০ মিনিটে এনটিভিতে সঙ্গীতানুষ্ঠানে কনা ও শফিক তুহিন গান গাইবেন। ঈদের ৩য় দিন রাত সাড়ে ৮টায় একুশে টেলিভিশনে কণ্ঠশিল্পী অসিফের ‘বাসায় নিমন্ত্রণ রইলো আমার বাড়িতে’ অনুষ্ঠানে আসিফ, শফিক তুহিন, চলচ্চিত্র তারকাদের আড্ডায় অংশ নেবেন। ঈদের ৬ষ্ঠ দিন রাত ৯টায় বিটিভিতে ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানে গান গাইবেন শফিক তুহিন। এছাড়া এবারের ঈদে শফিক তুহিনের জনপ্রিয় গান পাগলামি বিভিন্ন চ্যানেল, টেলিফিল্ম ও নৃত্যে ব্যবহার করা হচ্ছে। দর্শনার কৃতীসন্তান শফিক তুহিন সকল অনুষ্ঠান দেখার জন্য চুয়াডাঙ্গা জেলাবাসীকে আমন্ত্রণের পাশপাশি জানিয়েছেন ঈদ শুভেচ্ছা।


 অনলাইন জরিপ 
 কোচিং বাণিজ্য নীতিমালা প্রণয়ন করা হলেও নানা কুটকৌশলে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের প্রায় সব এলাকায় কোচিং বাণিজ্য চলছে। এ কারণে প্রণীত নীতিমালা কাগজে-কলমেই থেকে যাচ্ছে। এ মন্তব্য সমর্থন করেন কি? 
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই

 ভোট দিয়েছেন ১৭৩৭৩ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন