|
|
বেতন বোনাসের দাবিতে দত্তনগর কৃষিফার্মের শ্রমিকদের বিক্ষোভ ও উপপরিচালকের অফিস ঘেরাও
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর কৃষিফার্মের নিয়মিত ও অনিয়মিত শ্রমিকরা বেতন ও দুটি বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। একই সাথে তারা উপপরিচালকের অফিস ঘেরাও করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ১১টায় এশিয়ার বৃহত্তম কৃষিফার্ম দত্তনগরের নিয়মিত ও অনিয়মিত শ্রমিকরা কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান, জহির উদ্দীন ও আসাদুলের নেতৃত্বে তাদের বেতন ও দুটি বোনাসের দাবিতে দত্তনগর বাজারে বিক্ষোভ মিছিল করেছেন এবং মিছিল শেষে তারা উপপরিচালক মুজিবুর রহমানের অফিস ঘেরাও করে রাখেন। নিয়মিত শ্রমিকরা দুটি বোনাসের দাবিতে এবং ও নিয়মিত শ্রমিকরা একটি বোনাস ও বেতনের দাবিতে ওই মিছিল করেন। পরে উপপরিচালক মুজিবুর রহমান জানান, বোনাসের জন্য চিঠি এসেছে; কিন্তু কোনো বরাদ্দ না আসায় দিতে পারছি না। বরাদ্দ এলে ঈদের আগেই তা দেয়া হবে। এরপর কেন্দ্রীয় শ্রেমিক নেতা আজিজুর রহমান উপপরিচালক মুজিবুর রহমান বৈঠক করে বেতন বোনাসের আশ্বাস দিলে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করা হয়। এ ব্যাপারে শ্রমিক নেতা আজিজুর রহমান জানান, উপপরিচালকের সাথে কথা হয়েছে তিনি বলেছেন বরাদ্দ এলেই তা দেয়া হবে।
|
|