চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, সোমবার, ১৩ আগস্ট ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ      ¤ ঝিনাইদহের হলিধানী ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ ¤  ¤ ঈদের আগেই ভেঙে পড়েছে ট্রেনের সিডিউল ¤  ¤ সুরের মূর্চ্ছনায় লন্ডন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান শুরু ¤  ¤ মেহেরপুরে ভাইস চেয়ারম্যানের হাতে চেয়ারম্যান লাঞ্ছিত! ¤  ¤ ভারতীয় শাড়ি-থ্রিপিস ভর্তি পিকআপ আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেয়ার জোর গুঞ্জন ¤  ¤ ঢাকায় বসে চুয়াডাঙ্গায় মোবাইলফোনে গণহারে চাঁদা দাবির তিন দিনের মাথায় গ্যাঁড়াকলে ¤  ¤ চাঁদাবাজির প্রতিবাদে ২১ জেলায় সার পরিবহন ধর্মঘট ¤  ¤ বেতন বোনাসের দাবিতে দত্তনগর কৃষিফার্মের শ্রমিকদের বিক্ষোভ ও উপপরিচালকের অফিস ঘেরাও ¤  ¤ পিলখানা বিদ্রোহ : ৩৭ জনের সর্বোচ্চ সাজা ¤ 
 আজ পাঠক সংখ্যাঃ ২৯২৬ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৬৭৪৯১৪ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 খোশ আমদেদ মাহে রমজান -মুহাম্মদ ইউসুফ আলী 

আজ ২৪ রমজান। মহিমান্বিত মাহে রমজানের নাজাতের দশকের আজ চতুর্থ দিন। দেখতে দেখতে প্রায় শেষ হয়ে এলো অশেষ কল্যাণ ও নেকির এ মাস। রমজানের শেষ দশকে জাহান্নাম থেকে বেশি সংখ্যক কয়েদীকে মুক্তি দেয়া হয়। তাছাড়া তাদের গোনাহও মাফ করে দেয়া হয় যারা কষ্ট করে সারাটি মাস রোজা পালন করে। এ কারণে এ দশককে নাজাতের দশক হিসেবে অভিহিত করা হয়।
এক হাদিসে প্রিয় নবী এরশাদ করেন, রমজানের প্রতি দিবারাতে জাহান্নামের কয়েদীদেরকে মুক্তি দেয়া হয় এবং প্রতি দিবারাতে মুসলমানের একটি দোয়া অবশ্যই কবুল করা হয় (তারগিব)। এ কারণে আমাদেরও বেশি বেশি দোয়া করা দরকার যাতে আল্লাহতায়ালা মেহেরবানি করে আমাদেরকে দোজখের শাস্তি থেকে নাজাত দান করেন। হাদিসে এ মাসে চারটি কাজ বেশি বেশি করার কথা বলা হয়েছে। তা হলো কলেমা শরিফ পড়া, এস্তেগফার, জান্নাত প্রাপ্তির জন্য দোয়া এবং জাহান্নাম থেকে নাজাতের দোয়া। পূণ্যময় মাসে আল্লাহপাক বান্দাদের মাফ করে থাকেন এবং দোয়া কবুল করেন। বিভিন্ন বর্ণনায় রমজানে এ দোয়া বেশি বেশি করার কথা বলা হয়েছে; লা ইলাহা ইল্লাল্লাহ, আসতাগফিরুল্লাহ, নাসআলুকাল জান্নাতা ওয়া না’উযুবিকা মিনান্নার। অর্থাৎ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হে আল্লাহ, আপনার কাছে আমরা মাগফেরাত ও জান্নাত চাচ্ছি এবং জাহান্নামের আগুন থেকে ক্ষমা প্রার্থনা করছি। আরও একটি দোয়ার কথা হাদিসে এসেছে। তা হলো- ইয়া ওয়াছিআল ফাদলি, ইগফিরলী। অর্থ, হে প্রশস্ত রহমতের মালিক, আমাকে মাফ করে দাও। রমজান মাসে সব সময়ই দোয়া কবুল হয়, তবে দোয়া কবুলের সবচেয়ে উপযুক্ত সময় ইফতারির ঠিক আগ মুহূর্ত।
হাদিসে রাসুলে কারিম (সা.) এরশাদ করেছেন, তিন ব্যক্তির দোয়া ব্যর্থ হয় না। এক. ইফতারের সময় রোজাদারের দোয়া। দুই. ন্যায় বিচারক বাদশাহের দোয়া। তিন. মজলুমের দোয়া (আহমদ)। অন্য এক হাদিছে হুজুরে আকরাম (সা.) আমাদেরকে আদেশ দিয়েছেন যে, তোমরা ইফতারির সময় অন্যান্য আমল ছেড়ে রোজাদারের দোয়ার প্রতি আমিন আমিন বলতে থাকো। রমজান মাস রহমত, বরকত ও মাগফেরাতের মাস। তাই আসুন, নাজাতের এ দশকে আমরা সবাই মিলে মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে মাফ চাই যাতে তিনি আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেন এবং পূত-পবিত্র জীবন দান করেন। আমিন।

(লেখক: সহযোগী অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়)


 অনলাইন জরিপ 
 কোচিং বাণিজ্য নীতিমালা প্রণয়ন করা হলেও নানা কুটকৌশলে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের প্রায় সব এলাকায় কোচিং বাণিজ্য চলছে। এ কারণে প্রণীত নীতিমালা কাগজে-কলমেই থেকে যাচ্ছে। এ মন্তব্য সমর্থন করেন কি? 
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই

 ভোট দিয়েছেন ১৭৩৭৩ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন