চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, সোমবার, ১৩ আগস্ট ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ      ¤ ঝিনাইদহের হলিধানী ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ ¤  ¤ ঈদের আগেই ভেঙে পড়েছে ট্রেনের সিডিউল ¤  ¤ সুরের মূর্চ্ছনায় লন্ডন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান শুরু ¤  ¤ মেহেরপুরে ভাইস চেয়ারম্যানের হাতে চেয়ারম্যান লাঞ্ছিত! ¤  ¤ ভারতীয় শাড়ি-থ্রিপিস ভর্তি পিকআপ আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেয়ার জোর গুঞ্জন ¤  ¤ ঢাকায় বসে চুয়াডাঙ্গায় মোবাইলফোনে গণহারে চাঁদা দাবির তিন দিনের মাথায় গ্যাঁড়াকলে ¤  ¤ চাঁদাবাজির প্রতিবাদে ২১ জেলায় সার পরিবহন ধর্মঘট ¤  ¤ বেতন বোনাসের দাবিতে দত্তনগর কৃষিফার্মের শ্রমিকদের বিক্ষোভ ও উপপরিচালকের অফিস ঘেরাও ¤  ¤ পিলখানা বিদ্রোহ : ৩৭ জনের সর্বোচ্চ সাজা ¤ 
 আজ পাঠক সংখ্যাঃ ২৯১৪ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৬৬৮৭৮৬ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে ইফতার মাহফিল 


মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গাস্থ ৩৫ বিজিবি ব্যাটালিয়ন আয়োজিত ইফতার মাহফিলে জেলার শীর্ষ কর্মকর্তারা শরিক হন। এছাড়া চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে গতকাল রোববার বিভিন্ন সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা সদরের হিজলগাড়িতে পুলিশি বাধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ভেস্তে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
চুয়াডাঙ্গা ৩৫ বিজিবির আয়োজনে গতকাল রোববার জাফরপুরস্থ ব্যাটালিয়ন হেড কোয়ার্টারে বিজিবি মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুসলিম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন- বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ কেজি মোস্তফা, জেলা প্রশাসক ভোলা নাথ দে, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সালেহ উদ্দিন, সিভিল সার্জন ডা. খন্দকার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিক সাঈদ মাহবুব, র‌্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এম তানভীর আহমেদ, এনএসআই’র সহকারী পরিচালক জাফর ইকবাল প্রমুখ। উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক ও সৈনিকবৃন্দ। চুয়াডাঙ্গা ৩৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবির) অধিনায়ক লে. কর্নেল সুলতান আহমেদ ও উপঅধিনায়ক মেজর আনিছুর রহমান আমন্ত্রিত অতিথিদেরকে স্বাগত জানান।
বদরগঞ্জ ব্যুরো জানিয়েছে, নয়মাইল ভুলটিয়া ডিএমএসবি ব্রিকস ফিল্ডের উদ্যোগে বাজারস্থ কার্যালয়ে রাজনৈতিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুধী সমাজ ব্যক্তিবর্গের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রোববার অনুষ্ঠিত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন ভুলটিয়া ডিএমএসবি ব্রিকস ফিল্ডের মালিক মো. আব্দুল খালেক মিয়া। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব। সদর উপজেলা আ.লীগের সভাপতি আ.মান্নান নান্নু মিয়া, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. মজিবার রহমান, ইউপি সচিব আশাবুল হক মাসুদ, বদরগঞ্জ দোকানমালিক সমিতির সভাপতি আবুল কালাম মিন্টু, শাহাজাহান আলী পচা মিয়া প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন নয়মাইল বাজার জামে মসজিদের ইমাম কাজি আবু জাফর মালিতা।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল রোববার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ব্র্যাক কর্তৃক আয়োজিত মতবিনিময়সভা ও ইফতার মাহফিল ব্র্যাক অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজীর আহম্মেদ। উপস্থিত ছিলেন- ব্র্যাক শিক্ষা কর্মসূচির শাখা ব্যবস্থাপক নাসরিন নাহার, আব্দুল মন্নান, ইকরামুল হক, সাহেদা খাতুন, আশানারা প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার উদ্যোগে ইফতার মাহফিল গতকাল চুয়াডাঙ্গা মালোপাড়াস্থ ওয়েব ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. আলমগীর হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, নির্বাহী সদস্যবৃন্দ ও সচিব শাহনাজ পারভীন শান্তি।
চুয়াডাঙ্গা সমবায় ব্যাংক মার্কেটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল সমবায় ব্যাংক অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট সায়েমুজ্জামান। অনুষ্ঠানে দোকান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদসহ সমবায় ব্যাংক মার্কেট কমিটির সভাপতি আবুল খায়ের জোয়ার্দ্দার রোকন ও সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তৌফিক উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, স্বাধীনতা পরবর্তী প্রজন্মের উদ্যোগে গতকাল রোববার আলমডাঙ্গা কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনষ্ঠিত হয়। গোলাম মোস্তফার সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন- লিমন মল্লিক, লালন, এমদাম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন শাফায়েতুল্লাহ হিরক।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোকদিবস উপলক্ষে অবিলম্বে বঙ্গবন্ধুর সকল খুনিদের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি শরিফ হোসেন দুদু। বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফি উদ্দিন টিটু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, যুগ্মসম্পাদক আজিজুল হক, আব্দুল মমিন মাস্টার, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, অ্যাড. আবু তালেব, উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি নিশান তরফদার, জেলা ছাত্রলীগ নেতা রাজিব, মকছেদুল, ফরিদ, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তপু, জেলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন আহম্মেদ, জেলা পৌর ছাত্রলীগের সভাপতি জাবেদুল ইসলাম জাবিদ, সাধারণ সম্পাদক স্বজল, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, দপ্তর সম্পাদক মাসুম, প্রচার সম্পাদক মহসিনসহ প্রমুখ। পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর বন্ধু সমিতি মুক্তিযোদ্ধা সংসদ সড়কস্থ কার্যালয়ে ইফতারপার্টি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবু, সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সহসম্পাদক ইকতিয়ার উদ্দিন, বন্ধু সমিতির সভাপতি ইব্রাহিম আলী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, প্রমুখ। পরিচালনা করেন হাফেজ ইকবাল হুসাইন।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা এনসিটিএফ’র উদ্যোগে গতকাল রোববার জেলা শিশু একাডেমী মিলনায়তনে ইফতারপার্টির আয়োজন করা হয়। এনসিটিএফ’র সভাপতি শাফিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিক, এনসিটিএফ’র সাধারণ সম্পাদক এসএম আমানুল্লাহ আল আমান, মোহনা, পারিছা প্রমুখ।
অপরদিকে মেহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে গতকাল রোববার মেহেরপুর বড়বাজারে ইফতারপার্টির আয়োজন করা হয়। ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু। বিশেষ অতিথি ছিলেন- জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মাহাফুজার রহমান মাহবুব, মিজানুর রহমান হিরোন, সেন্টু, আব্দুস সালাম প্রমুখ।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার হিজলগাড়িতে জামায়াতের ইফতার মাহফিলে কোনো কারণ ছাড়াই পুলিশ বাঁধা দেয়। ইফতারি না করে বিষণ্ণ মনে ফিরে গেলেন রোজাদাররা। গতকাল রোববার চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি বিদ্যালয় মাঠে বেগমপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের সকল আয়োজন সম্পন্ন করে হিজলগাড়ি পুলিশ ফাঁড়িতে ইফতারের দাওয়াত দিতে যান স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। এ সময় হিজলগাড়ি ফাঁড়ি পুলিশের ইনচার্জ এএসঅআই জোনাব আলী জামায়াত নেতৃবৃন্দকে জানিয়ে দেন, ওপর মহলের নিদের্শ ছাড়া আপনাদের কোনো অনুষ্ঠান হতে দেয়া যাবে না। এ কথায় দাওয়াতি রোজাদাররা ইফতার না করেই বিষণ্ণ মনে ফিরে যান। জেলা জামায়াত নেতা রুহুল আমীন বলেন, প্রসাশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক অনুমতি থাকা সত্ত্বেও চুয়াডাঙ্গা সদর থানার ওসি আমাদের ইফতার মাহফিল করতে দেননি। ওসি এরশাদুল কবির চৌধুরী বলেন, আমিই বন্ধ করেছি জামায়াতের ইফতার মাহফিল।
হাটবোয়ালিয়া প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গা হারদী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল গতকাল রোববার মোড়ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি শহীদুল কাওনাইন টিলু। বিশেষ অতিথি ছিলেন- আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপির নেতা মহিনুল ইসলাম, বিল্লাল হোসেন, ইফতেখারুজ্জামান লুডু খান, ছাত্রদল নেতা তৌফিক খান, সদস্য শওকত ওসমান প্রমুখ। প্রয়াত বিএনপি নেতা মুসা করিম মেম্বার, অসুস্থ মোহামুদুল ইসলাম ও আমিনুল ইসলামের রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। পরিচালনা করেন যুবনেতা সোয়েব আক্তার।


 অনলাইন জরিপ 
 কোচিং বাণিজ্য নীতিমালা প্রণয়ন করা হলেও নানা কুটকৌশলে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের প্রায় সব এলাকায় কোচিং বাণিজ্য চলছে। এ কারণে প্রণীত নীতিমালা কাগজে-কলমেই থেকে যাচ্ছে। এ মন্তব্য সমর্থন করেন কি? 
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই

 ভোট দিয়েছেন ১৭৩২৩ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন