|
|
জীবননগরে ঈদের বাজার জমে উঠেছে : গার্মেন্টেগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়
জীবননগর ব্যুরো: জীবননগরে ঈদের বাজার জমে উঠেছে। ক্রেতাদের উপচেপড় ভিড় এখন শহরের গার্মেন্টস, কাপড়ের দোকান, জুতোর দোকান ও স্টেশনারির দোকানগুলোতে। ক্রেতাদের চাহিদার ওপর ভিত্তি করে এসব ব্যবসায়ীরা বাহারি নাম ও ডিজাইনের স্যান্ডেল ও পোষাকের পসরা সাজিয়েছেন। গার্মেন্টেসগুলো বাহারি ডিজাইনের শাড়ি, থ্রিপিস, স্কাটস্, পাঞ্জাবি ও শাড়িতে দোকান পরিপূর্ণ।
শহরের গার্মেন্টস ব্যবসায়ী শহিদুল ইসলাম শহিদ জানান, এবারের ঈদে ভারতীয় ডিজাইনের প্রতি ঝুঁকেছে ক্রেতারা। ক্রেতাদের দৃষ্টি কেড়েছে ঝিলিক। এছাড়াও থ্রিপিসের মধ্যে চিমা ৩ হাজার ২শ, দেবাং ২ হাজার ৮শ টাকা, চুলবুল ২ হাজার ৬শ, মুন্নি ২ হাজার ৪৫০, শিলা ২ হাজার ২৫০, রাজওয়াদিয়া ২ হাজার ১৫০, ঝিলিক ১ হাজার ৮শ এবং লোটাস থ্রিপিসের দাম ১ হাজার ২শ টাকায় বিক্রি করা হচ্ছে। শাড়ির মধ্যে ভারতীয় হাউজফুল ৪ হাজার ৫শ টাকা থেকে ৫ হাজার ৫শ টাকা ও জর্জেট শাড়ি ১ হাজার ২শ টাকা থেকে ২ হাজার ২শ টাকা এবং দেশি জামদানি শাড়ি ১ হাজার ৬শ টাকা থেকে ২ হাজার ৬শ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। থ্রিপিস বিক্রি করা হচ্ছে ৭৫০ টাকা থেকে ১ হাজার ৬৫০ টাকা দরে। এছাড়াও দেশি টাঙ্গাইলের তাঁতের শাড়ি, মিরপুরি বেনারসি শাড়ি ও সুতি থ্রিপিসও বিক্রি হচ্ছে। কাজী টাউয়ারের হৃদয় কালেকশন, ওন ফ্যাশান, এসকে ফ্যাশান ও শাপলা প্লাজার শাপলা গার্মেন্টসে বেচাবিক্রি ভালো।
|
|