|
|
গাংনীর সহড়াবাড়ীয়া গ্রাম থেকে ৪টি বোমা উদ্ধার
গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রাম থেকে গতকাল বুধবার বিকেলে পরিত্যক্ত ৪টি বোমা উদ্ধার করেছে পুলিশ।
গাংনী থানার ওসি বিমল কৃষ্ণ মল্লিক জানান, সহড়বাড়ীয়া গ্রামের সড়কের পাশে বোমাগুলো পড়ে থাকতে দেখে গ্রামের লোকজন পুলিশে খবর দেয়। হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থল থেকে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমাগুলো উদ্ধার করেন। পানি ও বালি ভর্তি বালতিতে রেখে বোমাগুলো প্রাথমিকভাবে নিস্ক্রীয় করা হয়। আতঙ্ক সৃষ্টির জন্য বোমাগুলো রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
|
|