|
|
চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জে আখচাষি সমাবেশে কেরুজ এমডি সুদর্শন মল্লিক
অধিক মুনাফা পেতে হলে অধিক আখ চাষ করুন
মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের নীলমনিগঞ্জ রেজিঃ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল বুধবার সকালে আখচাষিদের আখ রোপণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে চাষি সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এসএম সুদর্শন মল্লিক। বিশেষ অতিথি ছিলেন কেরুজ মহাব্যবস্থাপক (কৃষি) কামাল উদ্দিন, উপমহাব্যবস্থাপক (কৃষি) এসএম আলাউদ্দিন, ব্যবস্থাপক (ঋণ) আব্দুল বাকী, ব্যবস্থাপক (সম্প্রঃ) ইমতিয়াজ হোসেন ও ব্যবস্থাপক (সম্প্রঃ) সদর উদ্দিন। আখচাষি সমাবেশ প্রধান অতিথি বলেন, অধিক মুনাফা অর্জনের জন্য অধিক আখ রোপণ করুন। তিনি চাষিদের উদ্দেশে বলেন, সঠিকভাবে আখচাষ করলে অধিক মুনাফা পাওয়া যায়। প্রধান অতিথি আখ চাষিদের আখ রোপণের বিভিন্ন দিক নির্দেশনা দেন। মোমিনপুর ইক্ষু ক্রয় কেন্দ্রের সিডিএ আনোয়ারুল হক মালিকের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে মোমিনপুর, মুন্সিগঞ্জ, মাজহাদের ইক্ষু ক্রয়কেন্দ্রের সিআইসি ও বিভিন্ন অঞ্চলের চাষিরা উপস্থিত ছিলেন।
|
|