চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, বৃহস্পতিবার, ০৯ আগস্ট ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ      ¤ আজ শুভজন্মাষ্টমী ¤  ¤ মিঞা মো. মনসুর আলী ¤  ¤ মীর্জা সুলতান রাজা ¤  ¤ শায়খুল হাদিসের ইন্তেকাল ¤  ¤ গ্রহবাসীরা কি মঙ্গলেই, না অন্য কোথাও? ¤ 
 আজ পাঠক সংখ্যাঃ ১৯৮৩ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৬৬০৫৪৪ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 ঝিনাইদহের কৃষি খামারে নেরিকা ধান চাষে সফল : সাধারণ চাষিরা ক্ষতিগ্রস্ত  


ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার কৃষকরা এ বছর নেরিকা ধান চাষ করে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সংবাদ বিভিন্ন পত্রপত্রিকাই প্রকাশিত হলে কৃষি বিভাগের টনক নড়ে। শুরু হয় অনুসন্ধান; কৃষি বিভাগের কর্মকর্তারা নেমে আসেন মাঠে। ঝিনাইদহ জেলার আশপাশের জেলাগুলোতে হইচই পড়ে যায়। নেরিকা ধানের গুণগতমান নিয়ে প্রশ্ন উঠে আসে সাধারণ কৃষকের মনে, জমিতে কেনো ভালো ফলন হলো না নেরিকা জাতের ধান?
বিএডিসির খামারে রোপণ করা নেরিকা ধান দেখলে মনেই হয় না যে এ ধান ফলন হবে না, আর সাধারণ কৃষক এ ধান রোপণ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পোতাহাটির সাজু মেম্বার বললেন, এ ধান চাষে কৃষক দক্ষ নয়, নেরিকা ধান চাষ করতে এর নিয়ম জেনেই চাষ করা উচিৎ। আর এ দায়িত্ব খোদ কৃষি বিভাগের। বিএডিসি সূত্রে জানা গেছে, নেরিকা ধান নিউ রাইস ফর আফ্রিকার সংক্ষিপ্ত নাম। এশিয়ান অরাইজা স্যাটাইভা’র সাথে আফ্রিকান অরাইজা গ্ল্যারিমা সংস্কার করে বর্তমান আফ্রিকা রাইস সেন্টার ১৯৯০ সালেইন্টারস্পেসিফিক নেরিকা জাতের ধান উদ্ভাবন সর্বপ্রথম সাফল্য। স্বীকৃতিস্বরূপ নেরিকা ধান উদ্ভাবনের জন্য ড. মন্টি জোন্সকে এবং ইয়ান লং পিং বিশ্বখাদ্য পুরস্কার ২০০৪ যৌথভাবে লাভ করেন। উপযুক্ত ব্যবস্থাপনায় নেরিকা ধানের ফলন হেক্টর প্রতি ৬ টন পর্যন্ত পাওয়া যায়, মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনায় হেক্টর প্রতি ৪ টন এবং সাধারণ ব্যবস্থাপনায় ২ টন পাওয়া যায়। নেরিকা ধানের ফলন নিয়ে যখন সাধারণ কৃষক দিশেহারা তখন সাধুহাটি কৃষি খামারের নেরিকা ধান সরেজমিনে দেখে বোঝা গেলো কৃষকের কোথায় ত্র“টি রয়েছে।


 অনলাইন জরিপ 
 দৈনিক মাথাভাঙ্গা’র ওয়েব ঠিকানা www.mathabhanga.com সকলকে জানান। মাথাভাঙ্গার ইন্টারনেট সংস্করণ অব্যাহত রাখতে পাঠকসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করুন। .................. ................................. ................................. চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উন্নয়নে অন্যতম অন্তরায় বিদ্যুত। এ মন্তব্য সমর্থন করেন কি?  
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই
 এই জরিপ বন্ধ আছে। 
 ভোট দিয়েছেন ২৮২৫২ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন