|
|
মিঞা মো. মনসুর আলী
স্টাফ রিপোর্টার: মিঞা মো. মনসুর আলী এখন অনেকটাই সুস্থ। তিনি নিজেই বিছানা থেকে উঠতে পারেন, গোসল শেষে ডায়নিঙে গিয়ে খাওয়ার জন্য বসতেও পারেন। লাঠি হাতে সরু ও নিরাপদ রাস্তায় তিনি হাটেন। তার বড় ছেলে এ তথ্য জানিয়ে বলেছেন, আর একটু সুস্থ হলেই তিনি চুয়াডাঙ্গা সফর করবেন বলে ইচ্ছে ব্যক্ত করেছেন।
চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির এক সময়ের তুখোড় নেতা মিঞা মো. মনসুর আলী চুয়াডাঙ্গার সন্তান হলেও মূলত খুলনার ধনাঢ্য ব্যবসায়ী। ২০০৯’র ১৬ সেপ্টেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণ রোগে আক্রান্ত হন তিনি। স্বাভাবিক চলাচালের ক্ষমতাই হারান না তিনি, স্বাভাবিক কথা বলার ক্ষমতাও হারান। এরপর শুরু হয় দীর্ঘ চিকিৎসা। কখনো ঢাকা বারীধারার নিজের বাড়িতে, কখনো ধানমণ্ডির মেয়ের বাড়িতে থেকে চলতে থাকে সুস্থ করে তোলার প্রাণান্ত চেষ্টা। দীর্ঘদিন ধরে আপ্রাণ চেষ্টায় ধীরে ধীরে সুস্থতা ফিরিয়ে পেতে শুরু করেন। কয়েক মাস ধরে তিনি ঢাকা বারীধারার বাড়িতেই রয়েছেন। অনেকটাই সুস্থতা ফিরিয়ে পেয়েছেন তিনি।
মিঞা মো. মনসুর আলী তার নিকটজনদের সাথে বসে গল্প করেই অধিকাংশ সময় কাটান। ধনাঢ্য ব্যবসায়ীর স্মুতিচারণের অধিকাংশেই থাকে রাজনৈতিক জীবনের খুঁটিনাটি। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হিসেবে ১৯৯১ সালে নির্বাচিত হওয়ার পর, মেয়াদ শেষের দিকে তিনি স্থানীয় রাজনীতিতে হোঁচট খান। এরপর থেকে তিনি মনোনয়ন যুদ্ধে না নামলেও তার ছেলে মিঞা মঞ্জুর আহম্মেদ ডিউক অবশ্য প্রক্রিয়া করেন।
|
|