|
|
দামুড়হুদা উপজেলার নবাগত নির্বাহী অফিসার সোনিয়া আফরিনের দায়িত্বভার গ্রহণ
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত নির্বাহী অফিসার সোনিয়া আফরিন। গত মঙ্গলবার দুপুরে বিদায়ী নির্বাহী অফিসার এএফএম এহতেশামুল হকের নিকট থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণকালে সকলের সহযোগিতা কামনা করেছেন নবাগত নির্বাহী অফিসার সোনিয়া আফরিন।
|
|