চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, মঙ্গলবার, ০৭ আগস্ট ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ      ¤ মঙ্গল গ্রহের লাল মাটিতে কৌতূহলী কৌতূহল ¤  ¤ চুয়াডাঙ্গায় ৪০৪ জন দ্বৈত ভোটার হিসেবে চিহ্নিত ¤  ¤ আন্দুলবাড়িয়া-পাঁকা সড়কের গ্যাং কোয়ার্টার রেলগেটে ফের ছিনতাই ¤  ¤ এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে মেডিকেলে ভর্তির প্রস্তাব ¤  ¤ কিশোরী এক যুবকের সাথে থানায় হাজির হয়ে বললো, আমরা বিয়ে করেছি ¤  ¤ দামুড়হুদা ডুগডুগির কয়েকটি পয়েন্টে বসছে জমজমাট জুয়ার আসর ¤ 
 আজ পাঠক সংখ্যাঃ ২৫৬৬ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৬৬০৫২০ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 দামুড়হুদায় ১৫ আগস্ট জাতীয় শোকদিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত 


দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জাতীয় শোকদিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় দামুড়হুদা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এএফএম এহতেশামূল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ।
উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, থানার ওসি আজিজুল হক, নতিপোতা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সুজিৎ কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃপাংশু শেখর বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএইচএম শামীমুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প. প. কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি দীন মোহাম্মদ, সেক্রেটারি এম নুরুন্নবী, দামুড়হুদা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরজাহান খাতুন, প্রকল্প কর্মকর্তা কাজী আব্দুস সোবাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, সমবায় অফিসার ফসিয়ার রহমান, ইউআরসি’র ইন্সট্রাক্টর মফিজুর রহমান, কানন বিদ্যাপীঠের অধ্যক্ষ করিমা খানম, সঙ্গীতা শিল্পগোষ্ঠীর সেক্রেটারি আসমত আলী বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আছির উদ্দিন, দামুড়হুদা উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন বগা, শিক্ষক হাবিবুর রহমান ও শামসুন্নাহার।
সভায় আগামী ১৪ আগস্ট সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বঙ্গবন্ধু ও আমাদের স্বাধীনতা শীর্ষক বিষয়ের ওপর শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোকৱ্যালি, বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তির ওপর আলোচনাসভা, বাদ জোহর উপজেলার সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং সকল মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনাসহ দিনব্যাপি নানা কমৃসূচি গ্রহণ করা হয়েছে।


 অনলাইন জরিপ 
 দৈনিক মাথাভাঙ্গা’র ওয়েব ঠিকানা www.mathabhanga.com সকলকে জানান। মাথাভাঙ্গার ইন্টারনেট সংস্করণ অব্যাহত রাখতে পাঠকসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করুন। .................. ................................. ................................. চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উন্নয়নে অন্যতম অন্তরায় বিদ্যুত। এ মন্তব্য সমর্থন করেন কি?  
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই
 এই জরিপ বন্ধ আছে। 
 ভোট দিয়েছেন ২৮২৫২ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন