চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, শুক্রবার, ০৩ আগস্ট ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ      ¤ বাবার কাছে লেখা নুহাশের শেষ চিঠি ¤  ¤ ভাগিয়ে নেয়া পরস্ত্রীর সামনেই ত্রাস লিটনকে এলোপাতাড়ি কুপিয়ে খুন ¤  ¤ দুর্ঘটনা : ভুলটিয়ার রমজান নিহত ¤  ¤ এ সিদ্ধান্তে দেশের গর্বের ব্যাংকটি ধ্বংস হবে : ড. মুহাম্মদ ইউনূস ¤  ¤ চুয়াডাঙ্গার সদর হাসপাতালের ওষুধ চুরিরোধে তিন সদস্যের একটি সাবস্টোর অনুসন্ধান দল গঠন ¤  ¤ ঝিনাইদহে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে পুলিশসহ আহত ১৩ ¤ 
 আজ পাঠক সংখ্যাঃ ১৭৬৪ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৬৪৫০৬৪ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 এ সিদ্ধান্তে দেশের গর্বের ব্যাংকটি ধ্বংস হবে : ড. মুহাম্মদ ইউনূস 


স্টাফ রিপোর্টার: গতকাল বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিসভা গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ ২০১২’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়ার পরিপ্রেক্ষিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিক্রিয়া জানিয়েছেন।
বিবৃতির প্রতিক্রিয়া হুবহু তুলে ধরা হলো: আমি আগে থেকেই এ শঙ্কা প্রকাশ করে এসেছি। এখন আমার শঙ্কা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। আমি অত্যন্ত দুঃখিত যে, এ প্রক্রিয়াকে থামানোর ব্যাপারে আমরা সফল হতে পারিনি। গরিবের মালিকানায় পরিচালিত ব্যাংকটি থেকে মালিকানা এবং মালিকানা প্রয়োগের ক্ষমতা থেকে গরিব-মালিকদের বঞ্চিত হতে দেখে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। আমি এতো মর্মাহত যে, আমি আমার ভাবাবেগ প্রকাশে অক্ষম হয়ে পড়েছি। দেশে যারা আমার মতো মর্মাহত হবেন তাদের অনুরোধ করছি, তারা যেন সরকারকে বুঝান যে, এটা অত্যন্ত ভুল কাজ হচ্ছে। এটা থেকে তারা যেন বিরত থাকেন। সরকারের এ সিদ্ধান্ত গরিবের ব্যাংকটি এবং দেশের অত্যন্ত গর্বের ব্যাংকটিকে ধ্বংস করে দেবে। গরিবের ও দেশের সম্পদ রক্ষার এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি। গ্রামীণ ব্যাংকের গরিব-মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, তারা যেন তাদের মালিকানা প্রয়োগের অধিকারকে খর্ব না করার জন্য সরকারের প্রতি এবং দেশবাসীর প্রতি আবেদন জানান।


 অনলাইন জরিপ 
 দৈনিক মাথাভাঙ্গা’র ওয়েব ঠিকানা www.mathabhanga.com সকলকে জানান। মাথাভাঙ্গার ইন্টারনেট সংস্করণ অব্যাহত রাখতে পাঠকসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করুন। .................. ................................. ................................. চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উন্নয়নে অন্যতম অন্তরায় বিদ্যুত। এ মন্তব্য সমর্থন করেন কি?  
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই
 এই জরিপ বন্ধ আছে। 
 ভোট দিয়েছেন ২৮২৫২ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন