চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, শুক্রবার, ০৩ আগস্ট ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ      ¤ বাবার কাছে লেখা নুহাশের শেষ চিঠি ¤  ¤ ভাগিয়ে নেয়া পরস্ত্রীর সামনেই ত্রাস লিটনকে এলোপাতাড়ি কুপিয়ে খুন ¤  ¤ দুর্ঘটনা : ভুলটিয়ার রমজান নিহত ¤  ¤ এ সিদ্ধান্তে দেশের গর্বের ব্যাংকটি ধ্বংস হবে : ড. মুহাম্মদ ইউনূস ¤  ¤ চুয়াডাঙ্গার সদর হাসপাতালের ওষুধ চুরিরোধে তিন সদস্যের একটি সাবস্টোর অনুসন্ধান দল গঠন ¤  ¤ ঝিনাইদহে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে পুলিশসহ আহত ১৩ ¤ 
 আজ পাঠক সংখ্যাঃ ১৭৭৩ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৬৫১৯২৭ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 চুয়াডাঙ্গার সদর হাসপাতালের ওষুধ চুরিরোধে তিন সদস্যের একটি সাবস্টোর অনুসন্ধান দল গঠন 


স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ওষুধ চুরিরোধে তিন সদস্যের একটি সাবস্টোর অনুসন্ধান দল গঠন করা হয়েছে। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খোন্দকার মিজানুর রহমান গতকাল বৃহস্পতিবার তিন সদস্যের উচ্চ পর্যায়ের এ তদন্ত টিম গঠন করেন। বিশেষ দূত দ্বারা তাদের দায়িত্ব পালনের জন্য চিঠি পাঠানো হয়েছে।
তিন সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মনোনীত হয়েছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাদত হোসেন। কমিটির অন্য দু সদস্য হলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ উর রহমান ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার শামসুল হক।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ তদন্ত টিম চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ৬ ওয়ার্ডের ওষুধের সাবস্টোর, অপারেশন থিয়েটারের ওষুধের সাবস্টোর এবং ইনডোর ও আউটডোরের ওষুধের সাবস্টোর তদন্ত করবে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খোন্দকার মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


 অনলাইন জরিপ 
 দৈনিক মাথাভাঙ্গা’র ওয়েব ঠিকানা www.mathabhanga.com সকলকে জানান। মাথাভাঙ্গার ইন্টারনেট সংস্করণ অব্যাহত রাখতে পাঠকসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করুন। .................. ................................. ................................. চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উন্নয়নে অন্যতম অন্তরায় বিদ্যুত। এ মন্তব্য সমর্থন করেন কি?  
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই
 এই জরিপ বন্ধ আছে। 
 ভোট দিয়েছেন ২৮২৫২ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন