|
|
ঝিনাইদহের বাফার সার গোডাউনে মজুদ শূন্য : চার জেলার ইউরিয়া সারের সঙ্কট
কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সরকারি বাফার সার গুদামে ইউরিয়া সারের মজুদ শূন্যের কোঠায়। ফলে চার জেলায় ইউরিয়া সারের সঙ্কট দেখা দিয়েছে। এ জন্য বাফার গোডাউন ইনচার্জ, লেবার, ঠিকাদার, ক্যারিং, ঠিকাদারকে দায়ী করেছেন বিসিআইসি ডিলাররা।
বাফার গোডায়ন সূত্রে জানা গেছে, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর জেলার ২১৪ জন বিসিআইসি ডিলারদের গত জুলাই মাসে সরকার কর্তৃক ১১ হাজার ৯ শ মেঃ টন ইউরিয়া সার বরাদ্দ ছিলো। কিন্তু সরকারি বাফার গুদামে ইউরিয়া না থাকায় বিসিআইসি ডিলাররা ঠিকমতো সার নিতে পারছেনা। বর্তমানে সারের কৃত্তিম সঙ্কট দেখা দেয়ায় চলতি আমন মরসুমে কৃষকদের নানান হয়রানির শিকার হতে হচ্ছে। ঝিনাইদহ জেলা বিসিআইসি ডিলার সমিতির সভাপতি হাজি জাহাঙ্গীর হোসেনের সাথে আলাপ করলে তিনি অভিযোগ করেন, নওয়াপাড়া ইউরিয়া ঘাটে প্রচুর পরিমাণে ইউরিয়া সার থাকা সত্ত্বেও ঠিকাদার ও লেবার ঠিকাদারের হয়রানির কারণে ট্রাকযোগে ইউরিয়া কালীগঞ্জ বাফার এ আসছে না। আমাদেরকে দিনের পর দিন এক গাড়ি সারের জন্য অপেক্ষা করতে হয়। কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের ট্রাকচালক শাহীন মিয়া অভিযোগ করে বলেন, ক্যারিং ঠিকাদাররা মাত্র নওয়াপাড়া থেকে ৮০ টাকা টন ভাড়া চুক্তি করে তার থেকে দালাল ৩শ টাকা এবং কালীগঞ্জ লেবার ২শ টাকা করে ট্রাক প্রতি দিতে হয় যার ফলে আমারা ভাড়ায় লাভবান হতে পারিনা। এ ব্যাপারে বাফার গোডান ইনচার্জ আ. মালেকের সাথে আলাপ করলে তিনি জানান, নওয়াপাড়া পোট থেকে ইউরিয়ার ট্রাক না আসার কারণে এ সঙ্কট সৃষ্টি হয়েছে। তবে দুই একদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।
|
|