|
|
চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ বিভিন্ন স্থানে ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট মসলেম উদ্দিন। অতিথি ছিলেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার, সরকারি কৌশুলি (পিপি) অ্যাডভোকেট আলমগীর হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিমউদ্দিন খান ও অ্যাডভোকেট নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুরসহ জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওহাব ও যুগ্ম আহ্বায়ক এমএম শাহজাহান মুকুল আমন্ত্রিত অতিথিদেরকে স্বাগত জানান।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে সাংবাদিকদের ঐক্যের লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মিলনায়তনে সাংবাদিকদের মতবিনিময় সভাশেষে আহ্বায়ক কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাংবাদিক ওয়াজেদুল হক জেদুকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সাংবাদিক আরটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক মাথাভাঙ্গার গাংনী প্রতিনিধি মাজেদুল হক মানিক সদস্য সচিব এবং মেহের আমজাদ, জিএফ মামুন লাকী ও এমএ হাসান সুমনকে সদস্য মনোনীত করা হয়েছে। সভাপতিত্ব করেন মেহেরপুর রিপোটার্স ইউনিটি সভাপতি রফিকুল আলম। বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাব সভাপতি আলামিন হোসেন, সাংবাদিক আতিকুর রহমান টিটু, ফারুক হোসেন, নুহু বাঙালী, ফজলুল হক মন্টু, রাশেদুজ্জামান, দৈনিক ভোরের ডাক ও দৈনিক মাথাভাঙ্গা মেহেরপুর প্রতিনিধি মহাসিন আলী, রাজিবুল হক সুমন, মিজানুর রহমান, চঞ্চল, প্রিন্স, শফি, সুফিয়ান ও আক্তার প্রমুখ।
অপরদিকে বিএটিবি মেহেরপুরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিএটিবি প্রাঙ্গনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিএটিবি মেহেরপুর ব্যবস্থাপক একে সাজ্জাদ আহমেদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। উপস্থিত ছিলেন- মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার আব্দুল মজিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল, খুলনা বিভাগীয় ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ।
|
|