|
|
দামুড়হুদায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ বিষয়ক সমন্বয় কমিটির সভা
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১২ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দামুড়হুদা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এএফএম এহতেশামূল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। উপস্থিত ছিলেন- দামুড়হুদা মডেল থানার ওসি আজিজুল হক, উপজেলা কৃষি অফিসার কৃপাংশু শেখর বিশ্বাস, উপজেলা প.প. কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা সমবায় অফিসার ফসিউর রহমান, উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) আইয়ুব আলী, দর্শনা পৌরসভার কাউন্সিলর শরীফ উদ্দিন, গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, জেলা বার সমিতির প্রতিনিধি অ্যাড. আবু তালেব, দামুড়হুদা সদর ইউপি সচিব শাহাবুবুর রহমান, জুড়ানপুর ইউপি সচিব মহাসিন আলীসহ প্রমুখ। প্রধান অতিথি বলেন, আগামী ২৩ আগস্ট থেকে দামুড়হুদা উপজেলায় ছবিসহ ভোটার তালিকার হালনাগাদ রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে। ওইদিন ১ জানুযারি ১৯৯৫ অনুযায়ী যাদের বয়স ১৮ বছর বা তার ওপরে এমন কেউই যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সে লক্ষ্যে প্রচার-প্রচারণার জন্য মাইকিং, ডিসক্যাবলে প্রচারসহ পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করতে হবে এবং এ সংক্রান্ত যে সমস্ত পোস্টার আছে তার ব্যবহার করতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ।
|
|