চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, শনিবার, ২৮ জুলাই ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  তৃতীয় পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ      ¤ যৌন হয়রানি : কাঠগড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ¤  ¤ কুষ্টিয়া মেডিকেলের নিখোঁজ ২ ছাত্রের লাশ উদ্ধার ¤  ¤ লন্ডন অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধন ¤  ¤ ঈদের বাজারে জাল নোটের ছড়াছড়ি : কোটি টাকার জালনোটসহ ৬ জন আটক ¤ 
 আজ পাঠক সংখ্যাঃ ২৬৪৬ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৬৩৩০২৮ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 দর্শনা পুলিশি তদন্ত কেন্দ্রের ইনচার্জের বিরুদ্ধে আসামির নিকট থাকা অর্থ আত্মসাতের অভিযোগ  


স্টাফ রিপোর্টার: দর্শনা পুলিশি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমানের বিরুদ্ধে আসামির কাছে থাকা ৫ হাজার ৮শ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গত পরশু গ্রেফতারকৃত রাজবাড়ি পাংশার নারায়ণপুরের জাফর আলীকে দর্শনা শান্তিপাড়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার নিকট ওই টাকা ছিলো বলে জানিয়েছেন গ্রেফতারকৃতের ছেলে রাজু।
রাজু বলেছেন, আমার বোন অসুস্থ। টাকা ধার নেয়ার জন্য জয়রামপুরের এক আত্মীয় বাড়িতে এসেছিলেন পিতা জাফর আলী। ধার করা টাকা নিয়ে ফেরার সময় দর্শনা তদন্ত কেন্দ্রের এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। বলেন, তার নিকট নাকি ৪০ পুরিয়া গাঁজা ছিলো। এ বিষয়ে দামুড়হুদা থানায় মামলাসহ তাকে হস্তান্তর করা হলেও গ্রেফতারের সময় তার নিকট থেকে উদ্ধার করা করা ৫ হাজার ৮শ টাকা থানায় দেয়া হয়নি। এসব বর্ণনা দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জের নিকট লিখিত অভিযোগ করেছেন রাজু। তিনি প্রতিকার প্রার্থনা করেছেন।


 অনলাইন জরিপ 
 দৈনিক মাথাভাঙ্গা’র ওয়েব ঠিকানা www.mathabhanga.com সকলকে জানান। মাথাভাঙ্গার ইন্টারনেট সংস্করণ অব্যাহত রাখতে পাঠকসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করুন। .................. ................................. ................................. চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উন্নয়নে অন্যতম অন্তরায় বিদ্যুত। এ মন্তব্য সমর্থন করেন কি?  
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই
 এই জরিপ বন্ধ আছে। 
 ভোট দিয়েছেন ২৮২৫২ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন