চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, শনিবার, ২৮ জুলাই ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  তৃতীয় পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ      ¤ যৌন হয়রানি : কাঠগড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ¤  ¤ কুষ্টিয়া মেডিকেলের নিখোঁজ ২ ছাত্রের লাশ উদ্ধার ¤  ¤ লন্ডন অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধন ¤  ¤ ঈদের বাজারে জাল নোটের ছড়াছড়ি : কোটি টাকার জালনোটসহ ৬ জন আটক ¤ 
 আজ পাঠক সংখ্যাঃ ২৬৪৪ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৬৩১৯৫২ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 ইফতারিতে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার চেষ্টা! 


স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদীতে ইফতারির সাথে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার চেষ্টা করেছেন এক স্ত্রী। গতকাল শুক্রবার সন্ধ্যায় ইফতারির সময় ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর বোর্ড অফিস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ঈশ্বরদীর বাঘইল গ্রামের হাশেম আলীর ছেলে রেজাউল হকের (২৫) সাথে প্রায় ৫ বছর আগে জয়নগর বোর্ড অফিস মোড়ের খলিল হোসেনের মেয়ে পলি খাতুনের (২২) বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসার জীবনে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকতো। সম্প্রতি স্বামীর ওপর অভিমান করে পলি তার বাবার বাড়িতে চলে যান। গতকাল শুক্রবার বিকেলে রেজাউল হক স্ত্রীর অভিমান ভাঙিয়ে তাকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গেলে ইফতারির সময় স্ত্রী পলি শরবতের সাথে বিষ মিশিয়ে স্বামী রেজাউলকে খাইয়ে দেন।
ওই শরবত পানের পর রেজাউল বিষের প্রতিক্রিয়া টের পেয়েই তার পরিবারের লোকজনকে খবর দিলে তারা সেখানে উপস্থিত হয়ে অজ্ঞান অবস্থায় রেজাউলকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা মৌসুমী জানান, রেজাউলের পেট ওয়াশ করে বিষ বের করা হয়েছে।
এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইসরাইল হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ বিষয়ে পলি খাতুন শরবতে বিষ মেশানোর কথা স্বীকার করে বলেন, তিনি রাগের মাথায় এ কাজ করেছেন।


 অনলাইন জরিপ 
 দৈনিক মাথাভাঙ্গা’র ওয়েব ঠিকানা www.mathabhanga.com সকলকে জানান। মাথাভাঙ্গার ইন্টারনেট সংস্করণ অব্যাহত রাখতে পাঠকসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করুন। .................. ................................. ................................. চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উন্নয়নে অন্যতম অন্তরায় বিদ্যুত। এ মন্তব্য সমর্থন করেন কি?  
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই
 এই জরিপ বন্ধ আছে। 
 ভোট দিয়েছেন ২৮২৫২ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন