চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, শনিবার, ২৮ জুলাই ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  তৃতীয় পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ      ¤ যৌন হয়রানি : কাঠগড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ¤  ¤ কুষ্টিয়া মেডিকেলের নিখোঁজ ২ ছাত্রের লাশ উদ্ধার ¤  ¤ লন্ডন অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধন ¤  ¤ ঈদের বাজারে জাল নোটের ছড়াছড়ি : কোটি টাকার জালনোটসহ ৬ জন আটক ¤ 
 আজ পাঠক সংখ্যাঃ ২৬৪৩ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৬৩১৯০০ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 গাংনীর বামন্দীতে বোমা বিস্ফোরণ : অবিস্ফোরিত বোমা উদ্ধার 


গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর বামুন্দিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতরাত ৯টার দিকে আব্দুস সালামের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত ও অবিস্ফোরিত একটি বোমা উদ্ধার করেছে।
আব্দুস সালামের পারিবারিক সূত্রে জানা যায়, বামন্দী ব্যাংকপাড়ার মহসিন আলীর ছেলে আব্দুস সালামের বাড়ির মধ্যে একটি বোমার বিস্ফোরণ ঘটে। বাড়ির পেছন দিয়ে দুর্বৃত্তরা পর পর দুটি বোমা নিক্ষেপ করে বলে জানান আব্দুস সালাম। বাড়ির লোকজন দুর্বৃত্তদের ধাওয়া করেও ধরতে পারেনি বলে জানান তিনি। খবর পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওসমান গনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত ও অবিস্ফোরিত একটি বোমা উদ্ধার করেন। তাকে প্রাণনাশের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আব্দুস সালাম।
গাংনী থানার ওসি বিমল কৃষ্ণ মল্লিক জানিয়েছেন, ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে পুলিশ।


 অনলাইন জরিপ 
 দৈনিক মাথাভাঙ্গা’র ওয়েব ঠিকানা www.mathabhanga.com সকলকে জানান। মাথাভাঙ্গার ইন্টারনেট সংস্করণ অব্যাহত রাখতে পাঠকসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করুন। .................. ................................. ................................. চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উন্নয়নে অন্যতম অন্তরায় বিদ্যুত। এ মন্তব্য সমর্থন করেন কি?  
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই
 এই জরিপ বন্ধ আছে। 
 ভোট দিয়েছেন ২৮২৫২ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন