|
|
ঝিনাইদহের কালীগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ
কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ । কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ কামরুজ্জামান জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আগমুন্দিয়া নামক স্থানে ইটভাটার নিকটে এক দল ডাকাত গোপন বৈঠক করছিলো। এ সময় পুলিশের উপিস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি তৈরি শাটারগান ও একটি বন্দুকের গুলি উদ্ধার করেছে।
|
|