চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, শনিবার, ২৮ জুলাই ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  তৃতীয় পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ      ¤ যৌন হয়রানি : কাঠগড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ¤  ¤ কুষ্টিয়া মেডিকেলের নিখোঁজ ২ ছাত্রের লাশ উদ্ধার ¤  ¤ লন্ডন অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধন ¤  ¤ ঈদের বাজারে জাল নোটের ছড়াছড়ি : কোটি টাকার জালনোটসহ ৬ জন আটক ¤ 
 আজ পাঠক সংখ্যাঃ ২৬৪৫ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৬৩৩০০৯ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 কুষ্টিয়া মেডিকেলের নিখোঁজ ২ ছাত্রের লাশ উদ্ধার 


স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে গিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের ১ম বর্ষের নিখোঁজ ২ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নিখোঁজ হওয়ার আনুমানিক ৫ ঘণ্টার মাথায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দু ছাত্রের লাশ উদ্ধার করা হয়। খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উপস্থিত হয়ে রেনউইক বাঁধের পূর্ব পাশের গড়াই নদী থেকে তাদের লাশ উদ্ধার করে।
উদ্ধার হওয়া ছাত্ররা হলো- দিনাজপুরের ফরিদুল ইসলাম মিলন (২৪) ও কুমিল্লার শাহজালাল মজুমদার রিফাত (২৫)। এ ঘটনায় পানিতে ডুবে অসুস্থ হয়েছেন নুসরাত আলভী, শারমীন কাকলী ও মনামী নামে একই বর্ষের ৩ ছাত্রী। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাঁধ এলাকা থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজের নিখোঁজ ২ ছাত্রের লাশ উদ্ধার করে। এর আগে, শুক্রবার দুপুরে কুষ্টিয়ার গড়াই নদীতে কুষ্টিয়া মেডিকেল কলেজের ১০ শিক্ষার্থী গোসল করতে গেলে স্রোতের তোড়ে ৫ শিক্ষার্থী ভেসে যান। স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করলেও মিলন ও রিফাত নামে ২ শিক্ষার্থী নিখোঁজ ছিলেন।


 অনলাইন জরিপ 
 দৈনিক মাথাভাঙ্গা’র ওয়েব ঠিকানা www.mathabhanga.com সকলকে জানান। মাথাভাঙ্গার ইন্টারনেট সংস্করণ অব্যাহত রাখতে পাঠকসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করুন। .................. ................................. ................................. চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উন্নয়নে অন্যতম অন্তরায় বিদ্যুত। এ মন্তব্য সমর্থন করেন কি?  
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই
 এই জরিপ বন্ধ আছে। 
 ভোট দিয়েছেন ২৮২৫২ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন