|
|
মেহেরপুর র্যাব ও ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান : গাঁজা ও ফেনসিডিলসহ দুজন আটক
মেহেরপুর অফিস: মেহেরপুর র্যাব ও ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিল উদ্ধারসহ দুজন আটক হয়েছে। গতকাল শুক্রবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও কালিগাংনীতে ওই অভিযান চালানো হয়।
জানা গেছে, র্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি দল মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কালিগাংনী গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের জহিরুদ্দিনের ছেলে হয়রত আলীকে ৬শ গ্রাম গাঁজাসহ আটক করে। একই দিন মেহেরপুর ডিবি পুলিশের একটি দল মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের হান্নান খানের ছেলে ফিরোজ খানকে ৪ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় পৃথক ২টি মামলা হয়েছে।
|
|