চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, শনিবার, ২৮ জুলাই ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  তৃতীয় পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ      ¤ যৌন হয়রানি : কাঠগড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ¤  ¤ কুষ্টিয়া মেডিকেলের নিখোঁজ ২ ছাত্রের লাশ উদ্ধার ¤  ¤ লন্ডন অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধন ¤  ¤ ঈদের বাজারে জাল নোটের ছড়াছড়ি : কোটি টাকার জালনোটসহ ৬ জন আটক ¤ 
 আজ পাঠক সংখ্যাঃ ২৬৪৮ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৬৩৩২৯৭ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 ঝিনাইদহে দু যুবদল নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা 


স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ পৌরসভার মুরারীদহ যুবদলের গ্রাম কমিটির সহসভাপতি প্রিন্স মাহমুদ (২২) ও সাংগঠনিক সম্পাদক সেতুকে (১৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে মুরারীদহ প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রিন্স মুরারীদহ গ্রামের আবু জাফরের ছেলে ও সেতু একই গ্রামের সোহাগ মিয়ার ছেলে।
ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে যুবদল নেতা প্রিন্স ও সেতু ঝিনাইদহ থেকে বাড়ি ফেরার পথে মুরারীদহ প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে দুর্বৃত্তরা তাদের কুপিয়ে জখম করে। এ সময় পথচারীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে যুবদল নেতা প্রিন্সের অবস্থার অবনতি হলে তাকে রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার জানান, দু যুবককে কুপানোর খবর তিনি পেয়েছেন। ঘটনাস্থলে ও ঝিনাইদহ সদর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি বলে জানান তিনি। এদিকে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরাই যুবদলের দু নেতাকে কুপিয়েছে।


 অনলাইন জরিপ 
 দৈনিক মাথাভাঙ্গা’র ওয়েব ঠিকানা www.mathabhanga.com সকলকে জানান। মাথাভাঙ্গার ইন্টারনেট সংস্করণ অব্যাহত রাখতে পাঠকসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করুন। .................. ................................. ................................. চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উন্নয়নে অন্যতম অন্তরায় বিদ্যুত। এ মন্তব্য সমর্থন করেন কি?  
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই
 এই জরিপ বন্ধ আছে। 
 ভোট দিয়েছেন ২৮২৫২ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন