চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, শনিবার, ২১ জুলাই ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ      ¤ হুমায়ূনের ইচ্ছাতেই অন্তিম শয়ান ¤  ¤ যুক্তরাষ্ট্র কংগ্রেসে শুনানি : বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ ¤  ¤ আজ থেকে রমজান শুরু ¤  ¤ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজান গ্রেফতার ¤  ¤ মহেশপুরে তক্ষকসাপ বিক্রিকালে ২জন গ্রেফতার ¤  ¤ ১ রানের জয়ে সিরিজ বাংলাদেশের ¤ 
 আজ পাঠক সংখ্যাঃ ২৩৩৪ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৬১৯৯৬১ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয় মাইল বাজারে বাস ড্রাইভারকে মারধর : ৩ ঘণ্টা বাস চলাচল বন্ধ 


বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের এক বাস ড্রাইভারকে নয় মাইল বাজারে নামিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। এ মারধরের ফলে বাস ড্রাইভারের সামনের ২টি দাঁত ভেঙে গেছে বলে ঝিনাইদহ বাস ড্রাইভার অভিযোগ করেছে। স্থানীয় ও বাস কর্তৃপক্ষ মাথাভাঙ্গাকে জানায়, গত বৃহস্পতিবার দুপুরে নয় মাইল ইটভাটার ট্রাক নিয়ে ড্রাইভার সমির আহমেদ (৩২) ঝিনাইদহের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের আঠারো মাইল নামক স্থানে (যশোর-ব ১০২ ) একটি বাসকে সাইড দেয়াকে কেন্দ্র করে নয়মাইল ইটভাটার ট্রাক ড্রাইভার সমির আহমেদের সাথে বাধে ঝগড়া। এক পর্যায়ে বাসের হেলপার ও সুপারভাইজার সমির আহমেদকে মারধর করে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার সকালে সমির ইটভাটার সহযোগীদের নিয়ে নয়মাইল বাজারে বাস থামিয়ে বাসের ড্রাইভার ঝিনাইদহের আরাপপুর গ্রামের দোয়াত আলীকে (৫৬) বেধড়ক মারধর করলে তার ২টি দাঁত ভেঙে যায়। এ মারামারিকে কেন্দ্র করে গতকাল সকাল ৮ থেকে বেলা ১২টা পর্যন্ত ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে বাস ড্রাইভার ও সুপারভাইজাররা বেড়িকেড দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে প্রায় ৩ ঘন্টা বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলামের কাছে জানতে চাইলে তিনি মাথাভাঙ্গাকে জানান, বাস-ড্রাইভার দোয়াত আলীকে নয়মাইলবাজার নামক স্থানে কতিপয় ইটভাটার ট্রাকড্রাইভার মারধর করেছে। এটা দুঃখজনক, তবে বাসড্রাইভার ও সুপারভাইজারসহ হেলপাররা কোনো অভিযোগ করেনি। যদি অভিযোগ করে তাহলে আইনের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।


 অনলাইন জরিপ 
 দৈনিক মাথাভাঙ্গা’র ওয়েব ঠিকানা www.mathabhanga.com সকলকে জানান। মাথাভাঙ্গার ইন্টারনেট সংস্করণ অব্যাহত রাখতে পাঠকসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করুন। .................. ................................. ................................. চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উন্নয়নে অন্যতম অন্তরায় বিদ্যুত। এ মন্তব্য সমর্থন করেন কি?  
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই
 এই জরিপ বন্ধ আছে। 
 ভোট দিয়েছেন ২৮২৫২ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন