চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, শনিবার, ২১ জুলাই ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ      ¤ হুমায়ূনের ইচ্ছাতেই অন্তিম শয়ান ¤  ¤ যুক্তরাষ্ট্র কংগ্রেসে শুনানি : বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ ¤  ¤ আজ থেকে রমজান শুরু ¤  ¤ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজান গ্রেফতার ¤  ¤ মহেশপুরে তক্ষকসাপ বিক্রিকালে ২জন গ্রেফতার ¤  ¤ ১ রানের জয়ে সিরিজ বাংলাদেশের ¤ 
 আজ পাঠক সংখ্যাঃ ২৩২৩ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৬১৪২৩৭ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 যশোর অভয়নগরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি : বোমা বিস্ফোরণ : বিএনপি নেতার লুৎফর খুন : লাশ নিয়ে যশোরে মিছিল  

স্টাফ রিপোর্টার: যশোর অভয়নগরে সন্ত্রাসীদের গুলি ও বোমায় নিহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ লুত্ফর রহমানের লাশ নিয়ে গতকাল শুক্রবার সকালে যশোর শহরে মিছিল করেছে জেলা বিএনপি। হত্যাকাণ্ডের প্রতিবাদে অভয়নগরে আধাবেলা হরতালও পালন করে স্থানীয় বিএনপি। কোনো অঘটন ছাড়াই শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়।
গতবৃহস্পতিবার রাতে পৌনে ১০টার দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের ধোপাদি মোড়ে সন্ত্রাসীরা গুলি করে ও বোমা মেরে বিএনপি নেতা শেখ লুত্ফর রহমানকে খুন করে। এ সময় তিনি নিজ বাড়ির গায়ে তার ব্যবসা প্রতিষ্ঠান বর্ষা ডিপার্টমেন্টাল স্টোরে বসেছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, দুটি মোটরসাইকেলে ৬ জন সন্ত্রাসী বর্ষা ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে খুব কাছ থেকে লুত্ফর রহমানকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে তারা বাইরে বেরিয়ে দোকানের মধ্যে তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। চলে যাওয়ার সময় ওই দোকানের সামনে যশোর-খুলনা মহাসড়কের ওপর আরও দুটি বোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। পরে এলাকাবাসী লুত্ফর রহমানকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল শুক্রবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে লুত্ফর রহমানের লাশের ময়নাতদন্ত হয়। পরে জেলা বিএনপি নেতারা লাশ নিয়ে শহরে মিছিল বের করেন। মিছিল শেষে লাশ জেলা বিএনপি অফিস চত্বরে নেয়া হয়। সেখানে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। এছাড়া বিএনপির জেলা শাখা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এদিকে বিএনপি নেতা হত্যার ঘটনায় স্থানীয় বিএনপির ডাকে গতকাল অভয়নগরে আধাবেলা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে উপজেলা সদর নওয়াপাড়ার সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো সকালে খণ্ড খণ্ড মিছিল বের করে। হরতালে কোনো অঘটনের খবর পাওয়া যায়নি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন, বিএনপি নেতা হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল রোববার বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।


 অনলাইন জরিপ 
 দৈনিক মাথাভাঙ্গা’র ওয়েব ঠিকানা www.mathabhanga.com সকলকে জানান। মাথাভাঙ্গার ইন্টারনেট সংস্করণ অব্যাহত রাখতে পাঠকসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করুন। .................. ................................. ................................. চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উন্নয়নে অন্যতম অন্তরায় বিদ্যুত। এ মন্তব্য সমর্থন করেন কি?  
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই
 এই জরিপ বন্ধ আছে। 
 ভোট দিয়েছেন ২৮২৫২ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন