চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, শনিবার, ২১ জুলাই ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ      ¤ হুমায়ূনের ইচ্ছাতেই অন্তিম শয়ান ¤  ¤ যুক্তরাষ্ট্র কংগ্রেসে শুনানি : বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ ¤  ¤ আজ থেকে রমজান শুরু ¤  ¤ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজান গ্রেফতার ¤  ¤ মহেশপুরে তক্ষকসাপ বিক্রিকালে ২জন গ্রেফতার ¤  ¤ ১ রানের জয়ে সিরিজ বাংলাদেশের ¤ 
 আজ পাঠক সংখ্যাঃ ২৩২৬ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৬১৫৫০৪ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 বন্ধ ঘোষণা করা হলো দেশের সর্ববৃহৎ সিনেমা হলো মনিহার 


স্টাফ রিপোর্টার: অব্যাহত চাঁদাবাজি আর সন্ত্রাসী তত্পরতায় বন্ধ ঘোষণা করা হলো দেশের সর্ববৃহৎ সিনেমা হল যশোরের মনিহার। গতকাল শুক্রবার দুপুরে হল কর্তৃপক্ষ হলটি বন্ধের ঘোষণা দেয়।
প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক ইমাম শামীম আহমেদ জানান, দীর্ঘদিন ধরে চাঁদাবাজচক্র জোর করে চাঁদা আদায় করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হল ভাঙচুর করা হয়। মারপিট করা হয় হলের কর্মকর্তা-কর্মচারীদের। চাঁদা না দেয়ায় চলতি মাসেই ৩ দফায় হল ভাঙচুর করাসহ কর্মচারীদের মারপিট করেছে সন্ত্রাসীরা। এছাড়া গত কয়েকদিন ধরে হলমালিক জিয়াউল ইসলাম মিঠু ও আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনকে বলেও সুরাহা হয়নি। তাই হলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।
মনিহার ক্যাফে রেস্টুরেন্টের ম্যানেজার মোল্লা ফারুক আহমেদ জানান, গত ১৫ জুলাই তৌফিকুল আযম শাফিনের নেতৃত্বে ২-৩ জন যুবক বেলা ৩টার ম্যাটিনি শো শুরুর আগে সিনেমা হল এবং এর অভ্যন্তরের ক্যাফেতে অতর্কিত এসে তাকে মারপিট করে এবং মনিহার কমপ্লেক্সের মালিক জিয়াউল ইসলাম মিঠুকে হত্যার হুমকি দেয়। হামলাকারীরা এরপর ক্যাশবাক্স ভেঙে সব টাকা নিয়ে যায়। এছাড়া গত ৯ ও ১৭ জানুয়ারি হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ সিনেমা হলটি বন্ধের কারণে সরকার মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হবে। এছাড়া সিনেমা হলটিকে কেন্দ্র করে গড়ে ওঠা সব ব্যবসাপ্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে। এরই মধ্যে দেশে নিবন্ধিত ১ হাজার ২শ সিনেমা হলের মধ্যে ৭৫০টিই বন্ধ হয়ে গেছে।
উল্লে¬খ্য, ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর তত্কালীন জনপ্রিয় জুটি সোহেল রানা ও ববিতা অভিনীত জনি চলচ্চিত্রটি প্রদর্শনের মধ্যদিয়ে মনিহার সিনেমা হলের যাত্রা শুরু হয়েছিলো। গত বৃহস্পতিবার হলটি বন্ধ ঘোষণার আগে সর্বশেষ প্রদর্শিত হয়েছে শাকিব খান অভিনীত মনের জ্বালা ছবিটি।


 অনলাইন জরিপ 
 দৈনিক মাথাভাঙ্গা’র ওয়েব ঠিকানা www.mathabhanga.com সকলকে জানান। মাথাভাঙ্গার ইন্টারনেট সংস্করণ অব্যাহত রাখতে পাঠকসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করুন। .................. ................................. ................................. চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উন্নয়নে অন্যতম অন্তরায় বিদ্যুত। এ মন্তব্য সমর্থন করেন কি?  
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই
 এই জরিপ বন্ধ আছে। 
 ভোট দিয়েছেন ২৮২৫২ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন