|
|
আলমডাঙ্গায় বিএনপি নেতা সহিদুল কাউনাইন টিলুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
এম হাফিজ: গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি সহিদুল কাউনাইন টিলুর রোগমুক্তি কামনায় কুমারী ইউনিয়ন, বেলগাছি ইউনিয়ন যুবদল ও জামজামি ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কুমারী বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক কুমারী ইউনিয়ন যুবদলের সভাপতি বোরহান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম। উপস্থিত ছিলেন খোকন মিয়া, বাদল রহমান, সুজন, মজনু, মুকুল, রশিদুল ইসলাম, লালন মণ্ডল প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাও. সাদেক আলী।
অপরদিকে বেলগাছি ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিউদ্দিন। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সহসভাপতি ইসরাফ হোসেন, রহিদুল ইসলাম,পাভেল, কামাল, সাইফুল ইসলাম, রঞ্জু মিয়া, কামাল হোসেন, শওকত খান, ওল্টু, সিতাব আলী, আতর আলী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাও. আনোয়ার হোসেন।
এদিকে গত বৃহস্পতিবার বাদ আসর জামজামি ইউনিয়ন বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে। উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আলাউদ্দিন, জামজামি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলি, মো. পান্না চৌধুরী, যুবনেতা মো. ওয়াহেদুজ্জামান, এনামূল হক বাংলা মেম্বার, আব্দুল আলিম, রবিউল ইসলাম, দানাহার আলি, মো. ফজলুর রহমান, ডা. মো. মানোয়ার হোসেন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাও. মজিবর রহমান।
|
|