|
|
ঝিনাইদহ জেলা যুবলীগের নবগঠিত কমিটির আনন্দ মিছিল
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে জেলা যুবলীগের নবগঠিত কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে মিছিলটি শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। যুবলীগের নবগঠিত কমিটির সভাপতিত্ব নাসের আলম সিদ্দিকী উজ্জ্বলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলাম তোতা, যবলীগ নেতা রাজু আহমেদ মিজান। বক্তারা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার সিদ্ধান্ত গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
|
|