|
|
দামুড়হুদার কুনিয়াচাঁদপুর মাদরাসা নির্বাচন স্থগিতের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ
দর্শনা অফিস/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: এক পক্ষকে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিতে না দেয়ায় দামুড়হুদার কুনিয়াচাঁদপুর মাদরাসা পরিচালনা কমিটির নির্বাচন বন্ধের দাবি তুলেছে। এ দাবি তুলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেয়া হয়েছে স্মারকলিপি। দামুড়হুদা সদর ইউনিয়নের কুনিয়াচাঁদপুর দাখিল মাদরাসা পরিচালনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ১৪ জুলাই। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে নির্বাচন। মাদরাসা পরিচালনা কমিটির সদস্য প্রার্থী আশরাফ আলী, আক্কাস আলী, আ. আলীম ও আশরাফুল হক স্বাক্ষরিত লিখিত অভিযোগে বলা হয়েছে, ১৭ জুলাই মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে কতিপয় দুর্বৃত্তরা আমাদের লাঞ্ছিত করে মনোনয়নপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে। জমা দিতে দেয়নি মনোনয়নপত্র। তাই আবারো তফশিল ঘোষণার মধ্যদিয়ে নির্বাচনের দিন নির্ধারণের দাবি তুলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এএফএম এহতেশামূল হকের কাছে গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্মারকলিপি জমা দেয়া হয়েছে। এদিকে এ ঘটনায় আকবর আলী, মাবুদ ও ইউসুফ আলীর বিরুদ্ধে দামুড়হুদা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
|
|