|
|
মেহেরপুরে ফেরি করে ধান ভানা চলছে  মেহেরপুর অফিস: মেহেরপুর শহরে এবার বাড়ি বাড়ি গিয়ে ধান ভানার কাছ শুরু হয়েছে। ঝিনাইদাহ শহরের মোজাম্মেল হোসেন নামের এক যুবক শ্যালো মেশিনের সাহায্যে ধান ভানা মেশিন তৈরি করে মেহেরপুর শহরে আসে। সে বর্তমানে মেহেরপুর শহরসহ জেলার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি ঘুরে ধান ভেনে দিচ্ছে। এতে এক দিকে মোজাম্মেল হোসেন যেমন বেশি বেশি লাভবান হচ্ছে। তেমনি শহর ও গ্রামের গৃহিণীদের ধান ভানাতে বাড়তি ঝামেলা পোয়াতে হচ্ছে না।
|
|