চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, রবিবার, ১৫ জুলাই ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ      ¤ প্রতিপক্ষকে ফাঁসাতে শিশুসন্তানকে হত্যা! ¤  ¤ মেহেরপুরে ফেরি করে ধান ভানা চলছে ¤  ¤ চালক জীবন দিয়ে বাঁচিয়ে গেলেন চুয়াডাঙ্গা ডিলাক্সের ৪০ যাত্রীর প্রাণ ¤  ¤ ৩৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে বেপাত্তা মেজবা : পাঠান ছালেহা ও তার ছেলে গ্রেফতার ¤  ¤ পদ্মা সেতু : কোম্পানি করে শেয়ার ছাড়ার পরামর্শ ¤ 
 আজ পাঠক সংখ্যাঃ ২৭৬৩ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৬০৫০১২ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 দামুড়হুদার বটতলী বিলে মাছ ধরার সময় আটক ৮ জন 


ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বটতলী বিলে মাছ ধরতে গেলে দু পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। পুলিশ বিল থেকে মাছ ধরার সরঞ্জামসহ ৮ জনকে আটক করে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে রেখেছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, বটতলী বিল নিয়ে বেশ কিছুদিন ধরে দু পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিলো। এক পক্ষের আবেদনের প্রেক্ষিতে বিলটি চলতি অর্থ বছরের ইজারা দেয়া বন্ধ রাখা হয়। এরই মধ্যে গতকাল বোয়ালমারী গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে আনিছুর রহমান (৪২), জগন্নাথপুর গ্রামে চয়ন উদ্দিনের ছেলে বদর উদ্দীন (৪৫), রসুল মোল্লার ছেলে শুকুর আলী (৪২), হরিরামপুরের জাহান আলীর ছেলে মতিন (৩৫), পাঞ্জা আলীর ছেলে আলাই (৪৫), খলিসাগাড়ী বক্সের বগা (৪৫), ছুরাত আলীর ছেলে ওয়াদ আলী (৪৫) ও মকছেদ আলীর ছেলে ভিকুকে (৩৫) মাছ ধরার সময় পুলিশ আটক করে। হরিরামপুর গ্রামের আ. করিম জানান, আসামিরা ২০/২৫ জন সকালে বিলে মাছ ধরতে আসে। এ সময় পুলিশ সংবাদ পেয়ে তাদেরকে হাতেনাতে আটক করে। এ সময় আসলাম, আশাদুল, আরাজুল, ফজলু, শফিকুলসহ অন্যান্যরা পালিয়ে যায়।


 অনলাইন জরিপ 
 দৈনিক মাথাভাঙ্গা’র ওয়েব ঠিকানা www.mathabhanga.com সকলকে জানান। মাথাভাঙ্গার ইন্টারনেট সংস্করণ অব্যাহত রাখতে পাঠকসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করুন। .................. ................................. ................................. চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উন্নয়নে অন্যতম অন্তরায় বিদ্যুত। এ মন্তব্য সমর্থন করেন কি?  
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই
 এই জরিপ বন্ধ আছে। 
 ভোট দিয়েছেন ২৮২৫২ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন