|
|
দামুড়হুদার নতিপোতায় ফুটবল টুর্নামেন্টে দামুড়হুদা ও কালিয়াবকরী ১-১ গোলে ড্র
বখতিয়ার হোসেন বকুল/তৌহিদ তুহিন: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতায় লীগ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নতিপোতা হাইস্কুলমাঠে ভগিরথপুর চক্রবাক সংঘের আয়োজনে এসএল ইন্টারপ্রাইজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা মডেল থানার ওসি আজিজুল হক, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, প্রেসক্লাব সেক্রেটারি এম নুরুন্নবী, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আব্দুল আজিজ, আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন আ.লীগ সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, আব্দুল মমিন মাস্টার, নতিপোতা ইউপি সদস্য আবু তালেব, লিয়াকত আলী, সিদ্দিকুর রহমান, নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান ও আব্দুস সালাম।
দামুড়হুদা ফুটবল একাদশ বনাম কালিয়াবকরী ইয়ামিন স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত উদ্বোধনী খেলাটি ১-১ গোলে ড্র হয়। দামুড়হুদা ফুটবল একাদশের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এএফএম এহতেশামূল হক (অধিনায়ক), মামুন, তুষার, আলাল, আমিরুল, আশা, আরিফ, আশাদুল, আলমগীর, জসিম, বিপ্লব, রাজু ও শাজাহান। অপরদিকে কালিয়াবকরী ইয়ামিন স্পোর্টিং ক্লাবের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন জিয়া (অধিনায়ক), শাহাজান, নাজমুল, শামিম, মামুনুর, বখতিয়ার, মোস্তাকিম, মাসুদ রানা, রাজা, সেলিম ও বকুল। খেলাটি পরিচালনা করেন হাফিজুর রহমান, আব্দুল আজিজ ও জাহাঙ্গীর হোসেন। খেলায় ধারাভাষ্য দেন মাজেদুল, পিনু ও আহসান হাবিব।
|
|