|
|
র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের মাদকবিরোধী অভিযান : পুরিয়া তৈরির সময় আটক ৩ : গাঁজা উদ্ধার
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা তালতলা পশুহাটপাড়ার ঝন্টু সরদার (২৫), আবু তালেব (৩৮) ও রবিউল ইসলামকে (৩৩) আটক করেছে র্যাব। গতরাত সোয়া ৮টার দিকে বিল্লাল সরদারের বাড়িতে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটকের সময় এদের নিকট থেকে ২শ গ্রাম গাঁজা ও গাঁজার ৩শটি পুরিয়া উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা সদরের তালতলা পশুহাটপাড়ার জলিল সরদারের ছেলে বিল্লাল সরদার মাদক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে মৃত সৈয়দ আলী সরদারের ছেলে আবু তালেব, মকবুল হোসেন খানের ছেলে রবিউল ইসলাম ও লাল্টু সরদারের ছেলে ঝন্টু সরদারকে আটক করা হয়। এরা বিল্লালের বাড়িতে বসে গাঁজার পুরিয়া তৈরি করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের ডিএডি আকবর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
|
|