|
|
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজে অভিভাবক সমাবেশ
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজে গতকাল রোববার বেলা ১১টায় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। তেঁতুল শেখ কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান হাজি মহাসিন আলী মালিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির উপদেষ্টা জেলা কৃষকলীগের সভাপতি আজিজুল হক, কুতুবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, হাজি আব্দুল মালেক মোল্লা, জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, কলেজ প্রতিষ্ঠাতা আব্দুল্লা শেখ, কুতুবপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি মজিবর রহমান, সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, পরিচালনা কমিটির সদস্য গোলজার হোসেন, জালাল উদ্দীন মহর, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আবু সালেহ, তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুর রহমান সব্দুল, সাইদুর রহমান, প্রভাষক রেজাউল গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক রেজাউল করিম রেজা ও হারুন অর রশিদ।
|
|