|
|
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেল স্টেশনের অদূরে লাল ব্রিজের কাছে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেল স্টেশনের অদূরে লাল ব্রিজের কাছে বৃহস্পতিবার সকালে ট্রেনে কাটা পড়ে বিনজু আলী (৩০) নামে এক যুবক মারা গেছেন।
নিহত বিনজু আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের আইনাল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, খুলনা থেকে গোয়ালন্দগামী নকশীকাঁথা ট্রেনটি সকাল ৮টার দিকে আলমডাঙ্গা স্টেশন থেকে ছেড়ে লাল ব্রিজ অতিক্রম করছিল। এ সময় বিনজু ট্রেনটির নিচে কাটা পড়ে গুরুতর আহত হন।
এ অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
|
|