|
|
রাবিতে ছাত্রলীগের দু নেতার মারামারি
স্টাফ রিপোর্টার: নেতৃত্বের কোন্দলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু নেতার মারামারিতে দুজনই আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে নবাব আব্দুল লতিফ হলে আহত এ দুজন হলেন কাওসার আহমেদ কৌশিক (রাষ্ট্রবিজ্ঞান তৃতীয়বর্ষ) ও আনিছুর রহমান আনিছ (উদ্ভিদ বিজ্ঞান চতুর্থ বর্ষ)। ছুরিকাঘাতে আহত এ দুজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার পর ছাত্রলীগকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মতিহার থানা পুলিশ ও ছাত্রলীগ সভাপতি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
|
|