|
|
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে যন্ত্রণা : অপচিকিৎসার অভিযোগ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে অপচিকিৎসার শিকার হয়েছেন মিয়ার বেলগাছির তৌহিদুল ইসলাম (২২)। তৌহিদের লোকজন এ অভিযোগ করে বলেছেন, পায়ের আঙুলে সামান্য ক্ষত দেখা দিলে গতপরশু তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। জরুরি বিভাগে থাকা সেলিম হোসেন ও কালাম দুজন মিলে পায়ের নখ উপড়ে দিয়ে ব্যান্ডেজ করে দেয়। বাড়ি ফিরেই শুরু হয় যন্ত্রণা। যন্ত্রণার মাত্রা তীব্র থেকে তীব্রতর হলে গতকাল বুধবার সন্ধ্যায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ ছাড়াই হাসপাতালের জরুরি বিভাগের দুজন চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়েছে। এ অভিযোগ উত্থাপন করে তদন্তেরও দাবি তুলেছেন অভিযোগকারীরা। তৌহিদুল ইসলাম মিয়ার বেলগাছির ওসমান আলীর ছেলে।
|
|