চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ      ¤ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেল স্টেশনের অদূরে লাল ব্রিজের কাছে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু ¤  ¤ যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাক রেললাইনে ¤ 
 আজ পাঠক সংখ্যাঃ ৩৫৬১ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৫৭৮১৭৮ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 মুক্তিযোদ্ধার ওয়ারেশসূত্রে পাওয়া জমি বেদখল : দখলমুক্ত করার উদ্যোগ  


আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার এক মুক্তিযোদ্ধার ওয়ারেশসূত্রেপ্রাপ্ত পারলক্ষ্মীপুর গ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগের ভিত্তিতে খাসকররা ইউপি চেয়ারম্যান ওই সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে অবৈধ দখলদার পারলক্ষ্মীপুর গ্রামের আহম্মদ আলীকে সালিসে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আনোয়ার আহম্মদ আনু মিয়া ও তার ভাই পৌর কাউন্সিলর আহম্মদ হাসিব রেজাসহ অন্যান্য ভাইয়ের ওয়ারিশসূত্রেপ্রাপ্ত বেশ কিছু জমি রয়েছে খাসকররা ইউনিয়নের পারলক্ষ্মীপুর গ্রামে। সম্প্রতি ওই সম্পত্তির মধ্যে ১৩ শতক জমি অবৈধভাবে দখল করে বাড়িঘর নির্মাণ শুরু করে পারলক্ষ্মীপুর গ্রামের আহমেদ আলী। এ বিষয়ে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় গত ২৬ জুন সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু মুক্তিযোদ্ধা পরিবারের ওই বেদখল সম্পত্তি দখলমুক্ত করতে উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি অবৈধ দখলদার আহমেদ আলীকে কেন ওই সম্পত্তি দখল করেছে এবং তার পক্ষে প্রামাণিক কাগজপত্র হাজির করতে নির্দেশ দিয়ে নোটিশ দিয়েছেন। গতকাল অবৈধ দখলদার আহমেদ আলীকে কাগজপত্রসহ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত গ্রামআদালতে উপস্থিত হওয়ার দিন ধার্য থাকলেও তিনি থাকেননি। তিনি সময় চেয়ে আবেদন করেছেন।


 অনলাইন জরিপ 
 দৈনিক মাথাভাঙ্গা’র ওয়েব ঠিকানা www.mathabhanga.com সকলকে জানান। মাথাভাঙ্গার ইন্টারনেট সংস্করণ অব্যাহত রাখতে পাঠকসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করুন। .................. ................................. ................................. চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উন্নয়নে অন্যতম অন্তরায় বিদ্যুত। এ মন্তব্য সমর্থন করেন কি?  
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই
 এই জরিপ বন্ধ আছে। 
 ভোট দিয়েছেন ২৮২৫২ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন