|
|
আলমডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরাকে সংবর্ধনা
আলমডাঙ্গা ব্যুরো: গতকাল আলমডাঙ্গা উপজেলার নবাগত নির্বাহী অফিসার আনজুমান আরাকে সংবর্ধনা দেয়া হয়েছে আলমডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে। তিনি পৌরসভায় পৌঁছুলে প্রথমে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান পৌর মেয়র মীর মহিউদ্দিন। সভাপতিত্ব করেন পৌর মেয়র মীর মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারুলা খাতুন রাবেয়া, ওসি মতিয়ার রহমান প্রমুখ। মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকুর উপস্থাপনায় বক্তব্য রাখেন- পৌরসচিব শফিকুল আলম, পৌর কাউন্সিলর কাজী আলী আজগর সাচ্চু, দীনেশ কুমার বিশ্বাস, নাসির উদ্দিন, নাসিমা পারভীন বিউটি, মনোয়ারা খাতুন, সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, মাও. ওমর ফারুক, পরিদর্শক রোকনুজ্জামান খান, আব্দুল জব্বার লিপু প্রমুখ।
|
|