চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, শুক্রবার, ২২ জুন ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  তৃতীয় পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ    
 আজ পাঠক সংখ্যাঃ ২২৬১ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৫৪৮৫৯৬ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 বাজারগোপালপুর-বঙ্কিরা সড়কে রশি বেঁধে মোটরসাইকেল-সাইকেলসহ নগদ টাকা ছিনতাই  

বাজার গোপালপুর-বঙ্কিরা সড়কের মীর্জানগর মাঠে একদল ছিনতাইকারীর আবারও তাণ্ডব

বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহের বাজার গোপালপুর-বঙ্কিরা সড়কের মীর্জানগর মাঠ নামকস্থানে আবারও দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতরাত আনুমানিক ৯টার দিকে একদল ছিনতাইকারী এক মোটরসাইকেল চালকসহ কয়েকজন বাইসাইকেল আরোহীর গতিরোধ করে ছিনতাই করে।
সড়কে রশি বেঁধে মোটরসাইকেলচালক চোরকোল গ্রামের টেঙোর আলীর ছেলে কাঠব্যবসায়ী শাহিনুর রহমানের নিকট থেকে মোটরসাইকেল, নগদ প্রায় ৫ হাজার টাকা, নওদাপাড়ার আব্দুল কাদেরের ছেলে পলাশ ও মোস্তফার ছেলে মিল্টনের নিকট থেকে বাইসাইকেল, মোবাইলফোনসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ছিনতাইয়ের শিকার শাহিনুর রহমান বলেছেন, ৭/৮ জনের একদল ছিনতাইকারীর মধ্যে দুজনের একজন আলমসাধুচালক ও একজন আরোহী সেজে মোটরসাইকেলটি আলমসাধুতে তুলে নিয়ে সটকে পড়ে। অন্যরা মাঠের দিকে চলে যায়।
এলাকার অনেকেই বলেছেন, ঝিনাইদহ জেলা সদরের বাজার গোপালপুর-বঙ্গিরা সড়কের মীর্জানগর মাঠ নামকস্থানে দীর্ঘদিন ধরেই ছিনতাইকারীরা তাণ্ডব চালিয়ে আসছে। পুলিশি টহল না থাকায় সন্ধ্যার পরই ওই এলাকায় মাঝে মাঝেই ছিনতাই করে ছিনতাইকারীরা। চোরকোল গ্রামের শাহিনুর রহমান একজন কাঠব্যবসায়ী। তিনি অন্যদিনের মতো গতকাল সন্ধ্যায় ব্যবসার কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। অন্যরাও নিজ বাড়ি ফেরার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন। স্থানীয়রা এ সড়কে পুলিশি টহল জোরদার করার পাশাপাশি ছিনতাইকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে।


 অনলাইন জরিপ 
 দৈনিক মাথাভাঙ্গা’র ওয়েব ঠিকানা www.mathabhanga.com সকলকে জানান। মাথাভাঙ্গার ইন্টারনেট সংস্করণ অব্যাহত রাখতে পাঠকসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করুন। .................. ................................. ................................. চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উন্নয়নে অন্যতম অন্তরায় বিদ্যুত। এ মন্তব্য সমর্থন করেন কি?  
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই
 এই জরিপ বন্ধ আছে। 
 ভোট দিয়েছেন ২৮২৫২ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন