|
|
গাংনীর গোপালনগর থেকে ১টি বোমা উদ্ধার
গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার গোপালনগর গ্রামের বাবর আলীর খড়ের গাদার ভেতর থেকে পরিত্যক্ত ১টি বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনী থানার এসআই নারায়ণ চন্দ্র ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে বোমাটি উদ্ধার করেন।
গাংনী থানা সূত্রে জানা যায়, গোপালনগর গ্রামের বাবর আলীর স্ত্রী খড় আনতে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো বোমাটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ বোমাটি উদ্ধার করে। বোমাটি তাজা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।
|
|