|
|
বদরগঞ্জ আলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
বদরগঞ্জ প্রতিনিধি: কুতুবপুর ইউনিয়নের উদ্যোগে বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত খেলায় জীবনা রেজি. প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে টাইব্রেকারে সরোজগঞ্জ শম্ভুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নয়মাইল ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবপুর রেজি. প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মো. সানোয়ার হোসেন ও কুতুবপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
|
|