চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, রবিবার, ১৭ জুন ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  তৃতীয় পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ    
 আজ পাঠক সংখ্যাঃ ২৫২০ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৫৪০৪৮৯ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 একুশ বছর পর সু চির হাতে নোবেল 


মাথাভাঙ্গা মনিটর: নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ২১ বছর পর গতকাল শনিবার সেই বহুকাঙ্ক্ষিত পুরস্কারটি হাতে নিলেন মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সু চি। পুরস্কার হাতে নিয়েই সু চি বলেন, এতো বছর পর তার মনে হচ্ছে তিনি স্বপ্নের জগত থেকে বাস্তব জগতে ফিরে এসেছেন। ১৯৯১ সালে নোবেল পেলেও তিনি তা আনতে মিয়ানমারের বাইরে যাননি, কারণ দেশের বাইরে গেলে স্বদেশে ফিরতে সামরিক সরকারের বাধার সম্মুখিন হওয়ার সম্ভাবনা ছিলো।
গতকাল নরওয়ের অসলোতে নোবেল ভাষণে সু চি পশ্চিমাদের সমর্থন ও সহযোগিতায় মিয়ানমারে পরিবর্তন আসছে বলে মন্তব্য করেন। ভাষণ দেয়ার সময় অতীতে ফিরে যান সু চি। তিনি বলেন, ‘রেডিওর খবরে আমি নোবেল পুরস্কার জয়ের কথা শুনেছিলেন। তবে আমার কাছে খবরটি অবাস্তব বলে মনে হচ্ছিলো। তবে এটাও সত্যি, এ খবরে আমার মনের একটি জানালা খুলে গিয়েছিলো। সু চি আরো বলেন, গৃহবন্দী থাকার সময় মনে হতো, বাস্তব দুনিয়ার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই; কিন্তু ওই সময়ে পাওয়া নোবেল আমাকে বাস্তবে ফিরিয়ে আনে। তখন আমার মনে হলো, মিয়ানমারকে এবং মিয়ানমারের দুর্দশাকে বিশ্ববাসী ভুলে যায়নি। অন্যদিকে, নরওয়ের নোবেল কমিটির প্রধান জাগল্যান্ড সু চিকে বিশ্ব সম্প্রদায়ের জন্য মূল্যবান উপহার হিসেবে অভিহিত করেন। তিনি সু চির উদ্দেশে বলেন, নোবেল কমিটি এতো দিন ধরে আপনার প্রতীক্ষায় দিন গুনেছে। গৃহবন্দি হয়ে আপনি হয়ে উঠেছিলেন গোটা বিশ্বের নৈতিকতার কণ্ঠস্বর।
প্রসঙ্গত ২০১০ সালে সু চি গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পান। বর্তমানে তিনি ইউরোপ সফর করছেন।



 অনলাইন জরিপ 
 দৈনিক মাথাভাঙ্গা’র ওয়েব ঠিকানা www.mathabhanga.com সকলকে জানান। মাথাভাঙ্গার ইন্টারনেট সংস্করণ অব্যাহত রাখতে পাঠকসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করুন। .................. ................................. ................................. চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উন্নয়নে অন্যতম অন্তরায় বিদ্যুত। এ মন্তব্য সমর্থন করেন কি?  
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই
 এই জরিপ বন্ধ আছে। 
 ভোট দিয়েছেন ২৮২৫২ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন