চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, রবিবার, ১৭ জুন ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  তৃতীয় পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ    
 আজ পাঠক সংখ্যাঃ ২৫১৬ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৫৩৮৬১৯ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 মেহেরপুরের টুকিটাকি: 

মেহেরপুরে পাইপগান ও গুলিসহ যুবক আটক
মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে মেহেরপুর পুলিশ লাইনের পেছনের একটি বাড়ি থেকে দেশি তৈরি একটি পাইপগান ও এক রাউন্ড গুলিসহ হোসেন আলী বাবু নামের এক যুবককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ওই অভিযান চালানো হয়।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এসআই কাফরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মেহেরপুর পুলিশ লাইনের পেছনে গাংনী উপজেলার চৌগাছা গ্রামের নাজিমউদ্দিনের ছেলে হোসেন আলী বাবুর বাড়ি তল্লাশি চালায়। ওই সময় বাড়ির পাশের মাটির ঢেলার ওপর থেকে দেশি তৈরি একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে এবং বাবুকে আটক করে। এদিকে বাবুর পরিবারের লোকজন ও এলাকাবাসী জানিয়েছেন কে বা কারা শুক্রতা করে ঘরের পাশে ও অস্ত্র রেখে বাবুকে ফাঁসানোর চেষ্টা করা করেছে।


মেহেরপুর-বুড়িপোতা সড়কে ২ আম ব্যবসায়ীকে মারধর নগদ ৫০ হাজার টাকা ছিনতাই
মেহেরপুর অফিস: মেহেরপুর-বুড়িপোতা সড়কে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা ২ আম ব্যবসায়ীকে মারধর নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। গত শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, মাদারীপুর জেলার কালকুনি উপজেলার বাটতলি গ্রামের চাঁন মিয়ার ছেলে জাকির হোসেন ও একই জেলার মাগুরা গ্রামের রায়হান আলীর ছেলে শাকিল রাতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে একটি আম বাগান দেখে মিশুকযোগে মেহেরপুর ফেরার পথে সদর উপজেলার যাদবপুর গোরস্তানের কাছে মিশুক চালকসহ ৩ ছিনতাইকারী ওই ২ ব্যবসায়ীকে মারধর করে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মিশুক থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় গতকাল শনিবার মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মেহেরপুর ডিবির অভিযানে ফেনসিডিলসহ আটক ১
মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ বোতল ফেনসিডিল উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর-হরিরামপুর সড়কে অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধারসহ তাকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এসআই কাফরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোভীপুর-হরিরামপুর সড়ক থেকে মেহেরপুর শহরের পোস্ট অফিসপাড়ার ফজল মোল্লার ছেলে আব্দুল ওয়াদুদকে (৩৫) আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।


অব্যাহতভাবে ডাকাতির ঘটনার প্রতিবাদ!
জুয়েলারি সমিতি মেহেরপুর জেলা শাখার মানববন্ধন ও ধর্মঘট
মেহেরপুর অফিস: দেশের বিভিন্ন এলাকার স্বর্ণের দোকানে অব্যাহতভাবে ডাকাতির ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপি ধর্মঘট পালনসহ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে মেহেরপুর জেলার স্বর্ণ ব্যবসায়ীরা মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। জেলা সমিতির সভাপতি মহাদেব কুমার পাত্রের নেতৃত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সহদেব কুমার, দুলাল, স্বপন, শেখ মোমিন, অনন্ত কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা সকাল-সন্ধ্যা জুয়েলারির দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করেন।

মেহেরপুর ইউএনও’র হস্তক্ষেপে স্কুলছাত্রী নাছিমার বাল্যবিয়ে বন্ধ
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে স্কুলছাত্রী নাসিমার বাল্যবিয়ে রোধ হয়েছে। গতকাল শনিবার ওই বিয়ে বন্ধ করা হয়।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজুলপুর গ্রামের কুঠিপাড়ার আব্দুল বারির মেয়ে উজুলপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নাছিমার সাথে মেহেরপুর শহরের হোটেলবাজার এলাকার আব্দুল বারির ছেলে আনিছুর রহমানের বিয়ের দিন ধার্য হয়। সে অনুযায়ী গতকাল বিয়ের সব আয়োজন শেষ হওয়ার পথে ছিলো। গোপন খবর পেয়ে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন। তার নির্দেশে কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাস্টার, মেহেরপুর সদর থানার এসআই মেহেদী বিয়ে বাড়ি উপস্থিত হয়ে বিয়ে বন্ধসহ মুচলেকা আদায় করেন।


মুজিবনগর ডিগ্রি কলেজের উদ্ভুত পরিস্থিতি নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর ডিগ্রি কলেজের উদ্ভুত পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার কলেজ মিলনায়তনে এক জরুরি সভার আয়োজন করা হয়। মুজিবনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ মো. আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু। বক্তব্য রাখেন মুজিবনগর ডিগ্রি কলেজের গর্ভনিং বডির সদস্য আব্দুর রশিদ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. কলিমুদ্দীন, সহযোগী অধ্যাপক রমজান আলী, অ্যাড. ইয়ারুল ইসলাম, প্রভাষক আনোয়ার হোসেন প্রমুখ। সভায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বক্তারা আহ্বান জানান। এ সময় সভায় তদন্ত কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, মেহেরপুর মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলার মোনাখালী ইউনিয়নের রামনগর গ্রামের রফিকুল ইসলাম মোল্লার ছেলে তাহসিন সম্প্রতি মোটরসাইকেল নিয়ে মুজিবনগর ডিগ্রি কলেজে প্রবেশ করে বেপরোয়া গাড়ি চালায়। এ সময় রকি নামের বিএ ১ম বর্ষের ছাত্র প্রতিবাদ করলে তাকে মারধর করে। ওই ঘটনার জের জরে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী মুজিবনগর ডিগ্রি কলেজে হামলা চালিয়ে তাহসিনকে তাদের হাতে তুলে দিতে বলে। তারা তহসিনকে না পেয়ে কলেজে ব্যাপক ভাঙচুর করে ও ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে। তারা তহসিনের মোটরসাইকেল ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় কলেজের এক জরুরি বৈঠকে কলেজ ৭ দিনে জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া কলেজ অধ্যক্ষ ও পুলিশের পক্ষ থেকে মুজিবনগর থানায় ২টি মামলা দায়ের করা হয়।


 অনলাইন জরিপ 
 দৈনিক মাথাভাঙ্গা’র ওয়েব ঠিকানা www.mathabhanga.com সকলকে জানান। মাথাভাঙ্গার ইন্টারনেট সংস্করণ অব্যাহত রাখতে পাঠকসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করুন। .................. ................................. ................................. চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উন্নয়নে অন্যতম অন্তরায় বিদ্যুত। এ মন্তব্য সমর্থন করেন কি?  
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই
 এই জরিপ বন্ধ আছে। 
 ভোট দিয়েছেন ২৮২৫২ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন